বন্যাবিধস্ত অসমে ভারী বৃষ্টির সতর্কতা

13

নিউজ ডেস্ক: অসমে ভয়াবহ বন্যায় এপর্যন্ত মৃত্যু হয়েছে ৭৮ জনের। গোদের ওপর বিষফোঁড়ার মতো ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৩০ জুলাই এবং ১ আগস্ট শুধু অসম নয়, প্রতিবেশী অরুণাচল প্রদেশনাগাল্যান্ডে ভারী বৃষ্টির আশঙ্কা।


অসমের তিনসুকিয়া জেলাহলুদ সতর্কতা জারি করাহয়েছে। নাগাল্যান্ডের মন, মককচুং এবং ওখা জেলায় একই সতর্কতা জারি। নাগাল্যান্ডের এই তিনটি জেলায় বৃষ্টি হলে প্রভাব পড়তে পারে অসমের চরাইদেও, শিবসাগর, যোরহাটগোলাঘাট জেলায়। এই চারটি জেলা এমনিতেই বন্যায় মারাত্মক বিপর্যস্ত।


আবহাওয়া দফতর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং, লোহিত, নামসাই, লংডিং, পাপুমপারে, নিম্ন সুবনসিড়ি এবং নিম্ন দিবাং উপত্যকা জেলায়। এসব জেলায় ভারী বৃষ্টি হলে প্রভাব পড়বে অসমের তিনসুকিয়া, ধেমাজি ও লখিমপুর জেলায়।


অরুণাচলের বিভিন্ন জেলায় প্রতিদিন ৬ থেকে ১১ সেমি বৃষ্টিপাতের সত্রকতা, বিশেষ করে পাপুমপারে জেলায় বেশি বৃষ্টি হতে পারে, ১২ থেকে ২০ সেমি