বন্যায় বিপর্যস্ত অসমে মৃত ৭৮

32

নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যায় ব্যাপক প্রভাব পড়েছে অসমে। বন্যায় এপর্যন্ত মৃত্যু হয়েছে ৭৮ জনের। সাতটি জেলায় এখনও দুর্গত তিন লক্ষ মানুষ। গত ২৪ ঘণ্টা নতুন করে তিনজনের মৃত্যু হয়েছে শিবসাগরগোলাঘাট জেলায়।


শেষ বন্যা পরিস্থিতির রিপোর্ট অনুযায়ী অসমের সাতটি জেলায় এখনও ৩ লক্ষ বাসিন্দা বন্যাক্রান্ত। এই জেলাগুলি হল শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নগাঁও, বিশ্বনাথ ও কামরূপ (মেট্রো)।


২১টি রাজস্ব চক্রে ৫৫১ গ্রাম এখনও জলের তলায়। ২১,৫২৩ হেক্টর কৃষিজমিতে জল থইথই করছে। নষ্ট হয়েছে ব্যাপক ফসল।
গত ২৪ ঘণ্টায় বন্যার জেরে দুজনের মৃত্যু হয়েছে শিবসাগর জেলায়, একজনের মৃত্যু হয়েছে গোলাঘাটে। এখন পর্যন্ত বন্যায় অসমে মৃতের সংখ্যা ৭৮।


কামরূপ (মেট্রো) জেলার কয়েকটি এলাকা জলমগ্ন। তিনটি রাজস্ব বিভাগের বিভিন্ন এলাকায় জল ঢুকেছে। এই জেলার পদুমবাড়ি, এক্সেলকেয়ার হাসপাতাল এলাকা, লাচিত নগর, জু রোড, রুক্মিণীগাঁও, অনিল নগর, নবীন নগর, সাতগাঁও, বেহারবাড়ি, হাতিগাঁও, ওয়্যারলেস, জোড়াবাট এবং জুবিন ক্ষেত্রের পাশে কামারকুচি এলাকা জলমগ্ন।


তবে এসব অঞ্চলের কোনও বাসিন্দা এখনও আশ্রয় শিবিরে যাননি।