শ্রীভূমিতে বিপুল পরিমাণে মাদক বাজেয়াপ্ত

4

মিস্টু দত্ত, শ্ৰীভূমি: সীমান্ত জেলায় মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ। বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণে মাদক। এ ব্যাপারে জানা গেছে, বুধবার শ্ৰীভূমি জেলার অসম-ত্ৰিপুরা সীমান্তের চুরাইবাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। তখন একটি ট্রাক থেকে বাজেয়াপ্ত করা হয় ১৪ হাজার ১০০বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। আলুর বস্তার আড়ালে লুকিয়ে পাচার হচ্ছিল কাফ সিরাপ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা কাফ সিরাপের বাজার দর ৫০ লক্ষ টাকা। বর্তমানে ট্রাক চালককে জেরা করছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে, বাংলাদেশে পাচারের জন্য এই কাফ সিরাপ অসমের মধ্য দিয়ে ত্রিপুরা নিয়ে যাওয়া হচ্ছিল।