গলদ ধরতে CBSE-র চেয়ারম্যান ও সচিবকে বদলি, তদন্ত কমিটি

10

নিউজ ডেস্ক: CBSE-র চেয়ারম্যান ও সচিবকে বদলি। অন-স্ক্রিন মার্কিং ব্যবস্থায় অনিয়মের তদন্তে গঠিত হলো কমিটি। এবার সিবিএসই-র পরীক্ষার ফল নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। দেশজুড়ে শোরগোলের মধ্যেই CBSE-র চেয়ারম্যান ও সচিবকে বদলি।


অন-স্ক্রিন মার্কিং পরিষেবা সংগ্রহের বিষয়টি তদন্ত করার জন্য একটি প্যানেল গঠন করা হয়েছে। এই অনিয়মগুলোর মধ্যে উত্তরপত্র অদলবদল, মূল্যায়নে ত্রুটি, ভুলভাবে খাতা দেখা এবং গ্রেড বরাদ্দে ত্রুটি সহ বেশ কিছু সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হবে।
যেসব শিক্ষার্থী তাদের উত্তরপত্রের স্ক্যান করা অনুলিপি চেয়েছিল, তারা দেখতে পায় যে আপলোড করা অনুলিপিগুলো আসলে তাদের নয়। CBSE-এর কর্মকর্তারা স্বীকার করেছেন যে, মূল্যায়ন প্রক্রিয়ার সময় উত্তরপত্র অদলবদলের প্রায় ২০টি ঘটনা চিহ্নিত করা হয়েছিল। শিক্ষার্থী এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সাইটটির দুর্বলতা ও ফাঁক ফোকরসহ বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার দিকেও ইঙ্গিত করেছেন। মূল্যায়ন পোর্টালে অত্যন্ত অস্পষ্ট বা অনুপস্থিত পৃষ্ঠা দেখানোরও অভিযোগ উঠেছে। সংসদে বিষয়টি নিয়ে আলোচনার পরই মঙ্গলবার CBSE-র দুই কর্তার উপর কোপ পড়ল বলে মনে করা হচ্ছে।