সপ্তাহানতে বাতিল বহু ট্রেন

32

পৃথা দাশগুপ্ত,কলকাতা: পরিকাঠামগত উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত রক্ষণাবেক্ষণের জন্য শিয়ালদা ডিভিশনে আগামী শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল।

শিয়ালদা ও কাঁকুড়গাছি রোড জংশনের মধ্যে আপ ও ডাউন সাবার্বান লাইনে মোট ১৫ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই সময় ৩ নম্বর ব্রিজ এ কাজ চলবে। শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার বিকেল ৪টা পর্যন্ত নারকেলডাঙা কারশেডে ট্রেনের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

দ্বিতীয় মেগা ট্রাফিক ব্লকটি হবে বালিগঞ্জ স্টেশন এলাকায় ডাউন প্যাসেঞ্জার লাইনে। শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত মোট ৬ ঘণ্টার জন্য ট্রাফিক ব্লক থাকবে।

রেল সূত্রে খবর, ব্রিজের পুরনো গার্ডারগুলির কার্যক্ষমতার মেয়াদ শেষ।‌ সেগুলি ঠিক করার জন্যই এই দুটি ট্রাফিক ব্লক। আধুনিক ও বেশি শক্তিশালী গার্ডার বসানোর ফলে সেতুর নিরাপত্তা আরও জোরদার হবে। যাত্রীদের অসুবিধা যাতে কম হয় সেই কারণে সপ্তাহের শেষে মেগা ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬ তারিখ যে লোকাল ট্রেন বাতিল হয়েছে

শিয়ালদা- নৈহাটি– আপ ৩১৪৪৩, ৩১৪৪৫, ৩১৪৪৭, ডাউন- ৩১৪৪২, ৩১৪৪৬, ৩১৪৫০
শিয়ালদা-রানাঘাট : আপ ৩১৬৩১ / ডাউন ৩১৬৩৬
শিয়ালদা-বনগাঁ: আপ ৩৩৮৪৯ / ডাউন ৩৩৮৫৬
শিয়ালদা- শান্তিপুর : আপ ৩১৫৩৩ / ডাউন ৩১৫৩৮
শিয়ালদা- কল্যাণী সীমান্ত: আপ ৩১৩৩৯, ৩১৩৪৩ / ডাউন ৩১৩৩৮, ৩১৩৪০
শিয়ালদা- ডানকুনি: আপ ৩২২৪৯ / ডাউন ৩২২৫২
শিয়ালদা দক্ষিণ শাখা
শিয়ালদা – লক্ষ্মীকান্তপুর: ডাউন ৩৪৭৫৪, আপ ৩৪৭৫৫

রবিবার শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা কল্যাণী সীমান্ত লাইনে একাধিক ট্রেন বাতিল হবে। এছাড়াও শিয়ালদা দক্ষিণ শাখাতেও শিয়ালদা – ডায়মন্ড হারবার, শিয়ালদা-সোনারপুর লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

শিয়ালদা–বনগাঁ: ৩৩৮২৫ আপ / ৩৩৮২০ ডাউন
শিয়ালদা – হাবরা: ৩৩৬৫১, ৩৩৬৫৩, ৩৩৬৫৫, ৩৩৬৫৭ আপ / ৩৩৬৫২, ৩৩৬৫৪, ৩৩৬৫৬, ৩৩৬৫৮ ডাউন
শিয়ালদা – ডানকুনি: ৩২২১১, ৩২২১৫, ৩২২১৯, ৩২২২৭ আপ / ৩২২১২, ৩২২১৬, ৩২২২০, ৩২২২৮ ডাউন

দক্ষিণ শাখায় বাতিল ট্রেনগুলি হল:
শিয়ালদা – ডায়মন্ড হারবার: ৩৪৮১২ ডাউন / ৩৪৮১৫ আপ
শিয়ালদা- সোনারপুর: ৩৪৪১২ ডাউন/ ৩৪৪১১ আপ
শিয়ালদা – লক্ষ্মীকান্তপুর: ৩৪৭১৬ ডাউন / ৩৪৭১৩ আপ