অবৈধভাবে জমি ভরাট, ডুবল রামকৃষ্ণনগরের বিস্তীর্ণ এলাকা

5

শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর: শ্রীভূমি জেলার মদনমোহনে নালা বন্ধ। বৃষ্টির জলে বানভাসি গ্রাম। সরকারি জমিতে অবৈধভাবে মাটি ভরাট করে নালা বন্ধ করে দেওয়ার অভিযোগ। ফলে, কোথাও এক কোমর আবার কোথাও গলা জলে ডুবে রয়েছে কয়েকটি গ্রাম। শীঘ্রই সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের।
শ্রীভূমি জেলার রামকৃষ্ণ নগরের মদনমোহনে এক কোমর জলে ডুবে রয়েছে কয়েকটি গ্রাম। গ্রামের নালা বন্ধ হয়ে যাওয়ায় জল বেরনোর রাস্তা নেই। অভিযোগ, সরকারি জমিতে মাটি ভরাটের জেরে নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। জল বেরনোর আর রাস্তা নেই। কয়েকটি গ্রাম কোমর জলে ডুবে আছে। দিনের পর দিন জল জমে থাকায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাট-বাজার, স্কুল-কলেজ থেকে শুরু করে চিকিৎসার জন্য যাতায়াত সবকিছুই এখন জল পেরিয়ে করতে হচ্ছে সাধারণ মানুষকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের।
রামকৃষ্ণনগর বিধানসভার মদনমোহন অঞ্চলের সুভাষনগর পঞ্চায়েতের কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে নিকাশি সমস্যায় জেরবার সাধারণ মানুষ। অভিযোগ, একাংশ দুষ্কৃতী সম্পূর্ণ বেআইনিভাবে মাটি ফেলে বন্ধ করে দিয়েছে নালা। তারই জেরে ডুবে গেছে তিনটি গ্রাম। এলাকার বাসিন্দারা কী বলছেন শুনে নেওয়া যাক।
জল বেরনোর রাস্তা বন্ধ হয়ে পড়ায় গ্রামগুলো গুরুতর সঙ্কটে। দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে স্কুল-কলেজে পড়ুয়াদের যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াও হয়ে উঠেছে কষ্টসাধ্য। জমা জলে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবন। ফলে, জনমনে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, নালা দখলমুক্ত করে শীঘ্রই জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।