শুরু হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মহারণ

35

নিউজ ডেস্ক: অবশেষে বহু প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় শুরু হল ফিফা বিশ্বকাপ ২০২৬। মেক্সিকো সিটিতে শুরু মেগা ক্রীড়া প্রতিযোগিতার। মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হল মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে পরস্ত করল মেক্সিকোর তরুণ তাজা টিম। তার আগে চলে বিশ্বকাপ উদ্বোধনীর বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণ করলেন শাকিরার পাশাপাশি নাইজেরিয়ান শিল্পী বার্না বয়।
১২ জুন সকালে বিশ্বকাপের গ্রুপ এ-র প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া দল চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত করে। দ্বিতীয়ার্ধের শুরুতে উইং-ব্যাক থেকে জোরালো হেডের মাধ্যমে চেক প্রজাতন্ত্রের হয়ে প্রথম গোলটি করেন স্ট্রাইকার লাদিস্লাভ ক্রেচি। তবে ঘুরে দাঁড়িয়ে পরপর ২টি গোল করে।
গতকাল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রতিফলন দেখা গেল মেক্সিকোর ঐতিহ্য এবং সংস্কৃতির। ফুটবলের মাধ্যমে বিশ্ববাসীকে একত্রিত করার বার্তা দিলেন শিল্পী তথা আয়োজকরা। আকর্ষণীয় আলোকসজ্জা, কারিকরি চমক এবং ড্রোন শো-এর মাধ্যেমে সম্পন্ন হয় উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী ম্যাচে ৯ মিনিটের মাথায় মেক্সিকোর ফরওয়ার্ড কিনিয়োনস প্রথম গোলটি করে। এরপর ৬৭ মিনিটে দ্বিতীয় গোলটি করে জিমিনেস। তৃতীয় খেলোয়ারকে রেড কার্ড দেখান রেফারি। ৫০ মিনিটে দক্ষিণ আফ্রিকার সিথোলেকে ফাউলের জন্য দেখানো হয় লাল কার্ড। মিড ফিল্ডার থেম্বা জওয়ানকেও দেখানো হয় লাল কার্ড। পরে ৯জন খেলোয়াড় নিয়েই ময়দানের লড়াই চালিয়ে যায় দক্ষিণ আফ্রিকা টিম। খেলার অতিরিক্ত সময়ে মেক্সিকোর মন্টেজকেও লাল কার্ড দেখান রেফারি।

বিশ্বকাপের গ্রুপ ‘বি’ আজ শুক্রবার রাত সাড়ে ১২টায় মুখোমুখি হচ্ছে কানাডা এবং বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা। দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত একটি অত্যন্ত ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটি। এর রাজধানী ও বৃহত্তম শহর সারায়েভো। দেশটি পাহাড়ি এলাকা, প্রাচীন দুর্গ এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত। গ্রুপ ডি পর্বের ম্যাচে শনিবার সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হচ্ছে আমেরিকা এবং প্যারাগুয়ে।