বারুইপুর কাণ্ডে তৃতীয়বারের জন্য বদল আইও

26

পৃথা দাশগুপ্ত,কলকাতা:বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় নয়া মোড়। এবার তদন্তকারী অফিসার অর্থাৎ আই ও পরিবর্তন করা হল।‌ প্রশাসন সূত্রে খবর, তদন্তের স্বার্থে এই বড় পদক্ষেপ এর প্রয়োজন ছিল। ‌মামলার দায়িত্ব দেওয়া হল বারুইপুর পুলিস জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়কে।

পুলিস সূত্রের খবর, মামলার সমস্ত দিক নতুন করে পর্যালোচনা করা হবে‌ । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার ঘটনাস্থলে যান। কথা বলেন পরিবারের সঙ্গে। দেখা করেন গণপিটুনিতে মৃত্যু হওয়া ইন্দ্রজিৎ মন্ডলের পরিবারের সঙ্গেও। এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়েছে। তবে পুলিসের তদন্ত থামেনি। তদন্ত প্রক্রিয়া এখনও পুরোদমে অব্যাহত রয়েছে।

ঘটনা ঘটার পর প্রথমে এই মামলার তদন্ত করছিলেন পুলিস আধিকারিক দিগন্ত মণ্ডল। তারপর তদন্তের দায়িত্ব দেওয়া হয় বারুইপুর থানার প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দারকে। এবার দায়িত্ব দেওয়া হল শান্তনু মুখোপাধ্যায়কে। মনে করা হচ্ছে তদন্ত আরও অগ্রগতির জন্য প্রশাসনের এই পদক্ষেপ। ‌

কেটে গেছে এক সপ্তাহ। বারুইপুরে নাবালিকার ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। ‌ মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কাউকে ছাড়া হবে না। ‌

তিনি আরও বলেন, ‘এই ঘটনার সঙ্গে বাকি যা ঘটেছে, সেটা সিআইডি তদন্ত করছে। আমি ওইদিকে যাব না। কোনো কমেন্ট করব না। আমি পরিবারকে বলে এসেছি যে কাস্টোডি ট্রায়াল হবে। দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেব। নির্যাতিতার পরিবার যুক্তিগ্রাহ্য পরামর্শ দিয়েছিলেন আউট পোস্টের। তাদের কথা রেখেই চারদিনের মধ্যে সূর্যপুর আউট পোস্ট বানিয়ে দেওয়া হয়েছে। পরে সিসিটিভিও লাগানো হবে আউট পোস্টে।’

গনপিটুনি গ্রেফতার এখনও পর্যন্ত মোট ৭। যাদের গ্রেফতার করা হয়েছে- ফারুক সরদার, রাজেশ সরদার, শরিফুল মল্লিক (২৩), সাবিউদ্দিন বৈদ্য (২৭), ফরিদ শেখ (৩৪), আবু সিদ্দিক সরদার (২৬), শামিম আলি খান।