গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ

21

পৃথা দাশগুপ্ত, কলকাতা: বাবা পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ।‌ নির্মল ঘোষ এর বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ। কিন্তু তাঁর ছেলের তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধেও ভয়ংকর অভিযোগ। দীর্ঘদিন বাবা ছেলে বেপাত্তা থাকার পর দিন দু’য়েক আগেই হঠাৎ ঋতব্রত বন্দোপাধ্যায়ের বৈঠকে হাজির হতে দেখা যায় নির্মল ঘোষকে। যদিও ঋতব্রত শিবিরের দাবি, পানিহাটির নির্মল ঘোষকে তারা আহ্বান জানাননি। ঘটনাকে কেন্দ্র করে যখন জোর আলোচনা, ঠিক সেইসময় নির্মল ঘোষের ছেলেকে গ্রেফতার করল পুলিশ।

এতদিন ধরে তীর্থঙ্কর ঘোষ পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে দক্ষিণেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গাড়ির চালকের লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তীর্থঙ্করের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, দক্ষিণেশ্বরের একটি হোটেল থেকে তাঁকে রবিবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ বন্দুক দেখিয়ে ড্রাইভার এর কাছ থেকে লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কোথা থেকে তিনি এই অস্ত্র পেলেন? তাঁর সঙ্গে আর কারা যুক্ত, কীভাবে টাকা আত্মসাৎ করেছিলেন, কত জনের মধ্যে টাকা ভাগ হয়েছিল, সেই বিষয়ে তীর্থঙ্কর ঘোষকে খরদা থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আজ তীর্থঙ্কর ঘোষ কে ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাঁকে ১০ দিনের হেফাজতের আবেদন করতে পারে পুলিশ। তীর্থঙ্করের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসারও অভিযোগ রয়েছে। ভোট পরবর্তী সময় বিভিন্ন ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। ‌ তাকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই আজ তীর্থঙ্কর ঘোষকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। ‌