মদ্যপানে বাঁধা ,পার্কিং কর্মীকে বেধড়ক মার পর্যটক দলের

28


নিউজ ডেস্ক:হঠাৎ এক ব্যক্তি উপর চড়াও হয়েছেন একদল মানুষ। তাঁদের মধ্যে এক তরুণীও রয়েছেন। দেখা যাচ্ছ যেভাবে এক ব্যক্তিকে মারা হচ্ছে তা ভয়াবহ ,নৃশংস।পুরো ঘটনাটি রেকর্ড হয়ে যায় একটি মোবাইলে যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। এক্সের (সাবেক টুইটার) থেকে ‘নিউজ়পেজ’ নামে একটি পেজ থেকে আপলোড করা হয়।যদিও ঘটনার সত্যতা যাচাই করেনি nktv বাংলা।

জানাযায় ঘটনাটি উত্তরাখণ্ডের হৃষীকেশের। একদল পর্যটক দিল্লি থেকে ঘুরতে আসেন উত্তরাখণ্ডের হৃষীকেশে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পর্যটকদের দলটি পার্কিং এলাকায় মদ্যপান করছিলেন। এক পার্কিং কর্মী তাঁদেরকে এসে প্রথমে মানা করলে বচসায় জড়িয়ে পড়েন ওই পর্যটকের দলটি। প্রথমে বচসা হলেও তা আস্তে আস্তে গড়িয়ে যায় হাতাহাতিতে। ভিডিওতে দেখা যাচ্ছে ওই পার্কিং কর্মীকে বেধড়ক মারধর করা হচ্ছে। পার্কিং এর ওই কর্মী মাটিতে পড়ে যাওয়ার পরেও তাঁর উপর মারধর চলতে থাকে। মাটিতে ফেলে চলে লাথি,এমনকি একটি পাথর তাঁর গায়ের উপর ফেলার চেষ্টা করা হয়। চলে নৃশংস অকথ্য অত্যাচার। আশেপাশে জমা হয়ে যায় লোক।খবর দেওয়া হয় পুলিশকে ,পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পর্যটকদের গ্রেফতার করেছে।বাজেয়াপ্ত করা হয়েছে পর্যটকদের গাড়িটিও।