অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের‌ বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, জানালো কলকাতা হাইকোর্ট

69

পৃথা দাশগুপ্ত,কলকাতা:আপাতত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত এই অন্তর্বর্তী সুরক্ষা বহাল থাকবে।

আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। ফলে সোমবার পর্যন্ত গ্রেফতার-সহ কোনও কড়া আইনি ব্যবস্থা থেকে তিনি সুরক্ষা পাচ্ছেন।

আজ ক্রম তালিকা অনুযায়ী সুমিত রায়ের আগাম জামিনের মামলার শুনানি শুরু হয়। রাজ্যের তরফে আইনজীবী স‌ওয়াল “আমাদের অতিরিক্ত সময় প্রয়োজন”। সেই আবেদন মঞ্জুর করে আদালত।
সোমবার মামলার পরবর্তী শুনানি। ‌

উল্লেখ্য, জমি দুর্নীতি, নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজির মতো একাধিক অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। আপাতত সুমিত রায় বেপাত্তা। তবে সোমবার পর্যন্ত তার সাময়িক স্বস্তি।