ভাস্কর বর্মা বিশ্ববিদ্যালয়ে ১ কোটি টাকা দান মহানুভবতার নজির সৃষ্টি করলেন নন্দিতা ভট্টাচার্য

23

নিউজ ডেস্ক: মহানুভবতার নজর সৃষ্টি করলেন কটন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ নন্দিতা ভট্টাচার্য। নলবাড়ির কুমার ভাস্কর বর্মা বিশ্ববিদ্যালয়ে এক কোটি টাকা দান করেছেন নন্দিতা ভট্টাচার্য।


কুমার ভাস্কর বর্মা বিশ্ববিদ্যালয় সংস্কৃত শিক্ষার প্রসার এবং ভারতীয় জ্ঞান পরম্পরার অধ্যয়ন-গবেষণার যে কোনও কাজে দান করা অর্থ কাজে লাগাতে পারবেন বলে পরামর্শ দিয়েছেন কটন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ নন্দিতা ভট্টাচার্য। বর্তমানে গুয়াহাটির কালাপাহাড় নিবাসী ড. নন্দিতা ভট্টাচার্যের স্বামী পান্নালাল ভট্টাচার্য কটন কলেজের রসায়ন বিভাগে অধ্যাপনা করতেন। ড. পান্নালাল গোস্বামীর সম্পাদিত পত্রিকা ঐতিহ্য অসমের মননশীল সাহিত্যপ্রেমীদের নজর কেড়েছে। বর্তমানে গুয়াহাটি সাহিত্য-সংস্কৃতি সমাজ সংগঠনের সভানেত্রীর দায়িত্বে রয়েছেন নন্দিতা ভট্টাচার্য।


নন্দিতা ভট্টাচার্যের মহানুভতার প্রশংসা জানিয়ে তাঁকে কৃতজ্ঞতা জানাতে কালাপাহাড়ের বাসভবনে উপস্থিত হয়েছিলেন কুমার ভাস্কর বর্মা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রহ্লাদ আর যোশী, রেক্টর মল্লিকা কলিতা, রেজিস্ট্রার মনোজ শর্মা ও অন্যান্য শিক্ষকরা।