ভারতে মুসলিমদের থাকা উচিত নয় ভাবলে তিনি হিন্দুই নন: মোহন ভাগবত

36

নিউজ ডেস্ক: আরএসএস-এর শতবর্ষ পূর্তি উদ্‌যাপন উপলক্ষে বিদেশ সফর শুরু করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার নিউ ইয়র্কের ম্যানহাটনে সেই কর্মসূচির প্রথম সভা ছিল। ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ আয়োজিত ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনে’ বক্তৃতা করেন ভাগবত। ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাগবত ভারতের বহুত্ববাদী ঐতিহ্যের কথা তুলে ধরেন। সংঘপ্রধানের বক্তব্য, ভারতে সব সম্প্রদায়ের মানুষ থাকেন। তিনি বলেন, “ভারত সবাইকে আশ্রয় দিয়েছে— এটাই ভারতের ঐতিহ্য। যাঁরা বিশ্বের কোথাও নিরাপদ আশ্রয় খুঁজে পাননি, তাঁরা ভারতে এসেছেন। এখানে তাঁরা নিজেদের জায়গা করে নিয়েছেন।”কোনও হিন্দু যদি ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তবে তিনি হিন্দুই নন: নিউ ইয়র্কের সভায় বার্তা সংঘপ্রধান ভাগবতের।
ভারতে মুসলিমদের থাকা উচিত নয় ভাবলে তিনি হিন্দুই নন”: নিউ ইয়র্কে মোহন ভাগবত। ভাগবতের এই মন্তব্য নিউ ইয়র্কের সভায় ভারতের ধর্মীয় সহাবস্থান ও ‘হিন্দুত্ব’-এর ধারণা নিয়ে তাঁর বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। তাঁর বক্তব্যে ভারতের বৈচিত্র্য, বিভিন্ন সম্প্রদায়ের সহাবস্থান এবং সকলের জন্য জায়গা করে দেওয়ার ঐতিহ্যের ওপর জোর দেওয়া হয়।