পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর বাতিলের সওয়াল কেন্দ্রের!

23

নিউজ ডেস্ক: ককরোচ জনতা পার্টির সংসদ চলো অভিযানে ১৪২ পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর করেছিল দিল্লি পুলিশ। অথচ ককরোচ জনতা পার্টিকে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে কারো বিরুদ্ধে এফআইআর করা হবে না। মজার বিষয় হল, দিল্লি পুলিশের এফআইআর খারিজের আর্জিতে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্রীয় সরকার। অথচ, দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। সুপ্রিম কোর্টে এই শুনানি ১ সেপ্টেম্বর, মঙ্গলবার।
৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দফতর পর্যন্ত মিছিল ডেকেছে ককরোচ জনতা পার্টি। তাদের মূল দাবি দুটো, যেসব পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সব প্রত্যাহার করতে হবে এবং নিট প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করেছে যেসব পড়ুয়া তাঁদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
সোমবার সুপ্রিম কোর্টে ককরোচ জনতা পার্টির ঘোষিত মিছিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করে কেন্দ্র। কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রের বেঞ্চ জানিয়ে দেয়, মিছিল না-করার অনুমতি দেওয়া যাবে না। আইন মেনে শান্তিপূর্ণ মিছিলের অধিকার সবার আছে। পরিস্থিতি খারাপ হলে পুলিশ নিয়ম অনুযায়ী পদক্ষেপ করবে, বলেছে শীর্ষ আদালত।
পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর বাতিল হয়ে গেলে ককরোচ জনতা পার্টির ঘোষিত মিছিলের একটি দাবি অন্তত আগেই পূরণ হয়ে যাবে।