আর জি কর কান্ডে গ্রেফতার আরো এক

49

পৃথা দাশগুপ্ত,কলকাতা: আর জি কর কাণ্ডে ফের গ্রেপ্তার। অভয়ার মৃতদেহ তাড়াতাড়ি দাহ করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। পুলিশের জালে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে। আজ ভোররাতে রাজ্য পুলিশের একটি বিশেষ দল বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, গত ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে তিলোত্তমার দেহ উদ্ধারের পর থেকেই সোমনাথ দে-কে অতিসক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল। আর জি কর থেকে পানিহাটিতে তিলোত্তমার বাড়িতে নিয়ে আসা হয় দেহ। তারপর অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করার ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বলে অভিযোগ। তিলোত্তমার পরিবারের অভিযোগ, তিনি প্রভাব খাটিয়ে তড়িঘড়ি সমস্ত আইনি ও সামাজিক প্রক্রিয়া এড়িয়ে দেহ দাহ করে দিয়েছিলেন । এই প্রক্রিয়ার পেছনে মূল উদ্দেশ্য, তথ্যপ্রমাণ নষ্ট করা।

তদন্তকারীরা গোপন সূত্রে খবর পেয়ে তাঁর অবস্থান জানতে পারেন। বেঙ্গালুরু অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে, ট্রানজিট রিমান্ডে আগামীকাল তাঁকে খড়দহ থানায় নিয়ে আসবে। সেখানে তাঁক জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল অর্থাৎ শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে।

তদন্তকারী মনে করছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর আরো নতুন তথ্য উঠে আসবে। উল্লেখ্য, এর আগে ঠিক একই অভিযোগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করে পুলিশ।