কালীঘাটে অখিল গিরির সঙ্গে বৈঠকে মমতা। নন্দীগ্রামের উপনির্বাচনে অখিলে গিরিকেই কী টিকিট?

27

পৃথা দাশগুপ্ত,কলকাতা:সামনেই উপনির্বাচন। প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে কী তাহলে নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীর জন্য টিকিট দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ? আর মাত্র সময়ের অপেক্ষা। প্রতীক নিয়ে তৃণমূলের দুই শিবিরে দ্বন্দ্ব চলছেই। শুক্রবার অখিল গিরিকে ফোন করেছিলেন মমতা। আজ অখিল গিরির সঙ্গে বেশ কিছুক্ষন বৈঠক করলেন তিনি।

প্রার্থী হচ্ছেন অখিল গিরি ?

অখিল জানান, তিনি দলের অনুগত সৈনিক। দল তাঁকে কোনও নির্দেশ দিলে তিনি তা পালন করবেন। তবে প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে ভরসা করছেন তিনি। তিনি চান মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পছন্দ মতো প্রার্থী বেছে নিক। তবে স্থানীয় প্রার্থীর অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন অখিল গিরি। যদি দল তাঁকে প্রার্থী করে তাহলে সেই নির্দেশ তিনি মানতেও বাধ্য বলে জানিয়েছেন ।

অখিল গিরি জানিয়েছেন, ৩ দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। উপনির্বাচন নিয়ে প্রাক্তন বিধায়কের পরামর্শ চেয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের মতামত জানিয়েছেন অখিল গিরি। হোয়াটসঅ্যাপেও দলকে পরামর্শ দেন প্রাক্তন মন্ত্রী। এই আবহেই শুক্রবার কালীঘাটের বাড়িতে ডেকে পাঠান তিনি।

রাজ্যে পালাবদলের পর দ্বিখন্ডিত তৃণমূল। জোড়াফুল প্রতীক নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে চলছে দড়ি টানাটানি। আজ কমিশনেও গিয়েছিল দুই শিবির। কমিশন কী সিদ্ধান্ত নেবে সেই দিকেই তাকিয়ে রয়েছে সব মহল।

যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির সাফ জানিয়ে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রাম থেকে লড়াই করলে তাঁরা প্রার্থী দেবেন না। এই আবহে নন্দীগ্রামে প্রার্থী দিতে তোড়জোড় শুরু করেছে কালীঘাট তৃণমূল।