ফেঁসে গেলেন সুমিত? অভিযুক্তের বিরুদ্ধে শক্ত প্রমাণ গোয়েন্দাদের কাছে?

29

পৃথা দাশগুপ্ত, কলকাতা: বৃহস্পতিবার গ্রেফতার হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। সিআইডি সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে শক্ত প্রমাণ রয়েছে তদন্তকারী আধিকারিকদের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই প্রাক্তন দেহরক্ষীর বয়ানেই জমি জালিয়াতি মামলায় বেশ বিপদে তিনি।

জমি দূর্নীতির জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া বিপুল টাকা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের অফিসে পৌঁছে দিতেন সুজয় হাজরা, চার্জশিটে দাবি পুলিশের। সিআইডির হাতিয়ার, অভিষেকের দুই দেহরক্ষীর বয়ান।‌

চার্জশিটে তদন্তকারীরা দাবি করেছেন, অপরাধের কথা স্বীকার করেছেন সুমিত রায়। শুধু তাই নয়, এতদিন ধরে জিজ্ঞাসাবাদে যে তিনি সিআইডি-কে অসহযোগিতা করেছেন, সে কথাও স্বীকার করেছেন তিনি।‌

শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে সুমিত রায়কে। তাঁর কাছে ১৫ কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে। কোথা থেকে এল সেই টাকা, কেলেঙ্কারিতে আর কোনও বড় মাথা যুক্ত ছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।