হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে উত্তপ্ত গহপুর

39

নিউজ ডেস্ক: সোমবার সন্ধ্যায় অসম-অরুণাচল প্রদেশ সীমান্তের হলোঙ্গির কাছে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অসমের গোহপুরে নিজের ভগ্নিপতিকে হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে গোর্খা সম্প্রদায়ের সদস্যরা বিক্ষোভ দেখায়।
পুলিশ জানিয়েছে, সোমবার অসমের বিশ্বনাথ জেলায় অরুণাচল প্রদেশের এক বাসিন্দা তর্কের জেরে তাঁর এক শ্যালককে গুলি করেন এবং অন্য এক শ্যালককে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। ঘটনাটি ঘটেছে গহপুরের রাজগড়ে, যা অসম-অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত।
অভিযুক্ত ব্যক্তি তাঁর স্ত্রীকে ফিরিয়ে নিতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সেখানে তাঁর দুই শ্যালকের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, অভিযুক্ত তাঁদের একজনকে গুলি করে হত্যা করেন এবং অন্যজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
আহত ব্যক্তিকে তেজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে খুঁজছে, যিনি বর্তমানে পলাতক।
অভিযুক্ত ব্যক্তির নাম কেনবা কামি (৪২), যিনি অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলার আলো এলাকার বাসিন্দা। গুলি চালানোর পর তিনি পালিয়ে যান।
পাপুম পারে জেলার পুলিশ সুপার তারু গুসার জানিয়েছেন, স্ত্রীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে গহপুরে যাওয়ার সময় সন্ধ্যা সোয়া সাতটার দিকে এই ঘটনাটি ঘটে।
স্ত্রীর বাড়িতে তর্কবিতর্কের এক পর্যায়ে, কামি একটি দেশি পিস্তল দিয়ে তাঁর এক শ্যালককে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ। এ ছাড়া, তিনি দা দিয়ে আরও একজনকে গুরুতর আঘাত করেন, আহত ব্যক্তিটিও তাঁর স্ত্রীর ভাই।
হলোঙ্গিতে বিক্ষোভকারীরা আন্তঃরাজ্য সীমান্তের রাস্তা অবরোধ করেন। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জোরালো হওয়ায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।