‘এই বয়সে আর না দাঁড়ানোই ভালো ওঁর’, নাম না করে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

25

পৃথা দাশগুপ্ত, কলকাতা: নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিপুল ভোটে জিতেছে বিজেপি। আজ বিজেপির দুই বিধায়ক শাখরভ সরকার ও হাসিরানি রথের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল বিধানসভায়। সেখানে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে না দাঁড়ানোর পরামর্শ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

শুভেন্দু অধিকারী বলেন, “নন্দীগ্রামের জনগণকে ধন্যবাদ। তাঁরা অভিমান করে বলেছিল আমায়, যাতে ভবানীপুর কেন্দ্র ছেড়ে দিই । আমি বলেছি, যিনি দু’বার আমার কাছে হেরেছেন তিনি আবার দাঁড়ানোর সুযোগ পেতেন। এই বয়সে আর না দাঁড়ানোই ভালো ওঁর। ৭৫ প্রায় বয়স। এখন বিশ্রাম নেওয়ার কথা।”

তিনি আরো বলেন, আগে কার্যত আড়ালে এই শপথ গ্রহণ হয়েছে। জনগণ দেখতে চান তাঁদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান। ফলতায় -১ লক্ষ ৯ হাজার ভোটে দেবাংশু পাণ্ডা জিতেছেন। পুষ্পা একদম শুয়ে পড়েছিল। আর নন্দীগ্রামে প্রার্থী মাঠ থেকে আউট হলেন। আর একজন ৬ হাজার ভোটে সীমাবদ্ধ থেকে। সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিয়েছে। প্রচারে আমি গিয়েছি, একটি ছোট্ট বাচ্চা মেয়ে জসমিনার মৃত্যু হয়েছিল। নির্বাচনের পর ১০ লক্ষ টাকা দিয়েছি। বিজেপিকে সাম্প্রদায়িক পার্টি বলা হত। রেজিনগর নির্বাচনে সেটা ভেঙে গেছে। ৭০ হাজার মহিলা অন্নপূর্ণা পেয়েছেন। আমরা হিন্দু। মাথায় টিকা আঁকি। কিন্তু সরকার চালানোর ক্ষেত্রে যার প্রয়োজন গুরুত্ব দিই। সংখ্যালঘু বুথে শাখারভ সরকারের জয়। ছ’মাসে যা দেখছেন, সেটা সকালবেলার চা বিস্কুটের। এখনও ব্রেকফাস্ট হয়নি বাকি আছি। দেখতে থাকুন কীভাবে এগোই। মানুষকে যুক্ত করে এগোতে থাকব।ঋতব্রত বলেছেন, তাদের নথি ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। যদি অভিযোগ করেন মামলা সি আই ডি-কে দেব। এই ধরনের ঘটনা না হওয়াই ভালো। হাসি রানির ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ২ কোটি টাকা সুপারি কে দিয়েছিল সেটা জানা বাকি। কোথা থেকে এসেছিল? কালীঘাট নাকি ক্যামাকস্ট্রিট থেকে এসেছিল? ৭ জনকে গ্রেফতার হয়েছে।

সব শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ভোটে না দাঁড়ানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‌