নিউজ ডেস্ক: ১০ ফুটের লম্বা শঙ্খচূড় সাপ যদি আপনি বাড়ির মধ্য়ে দেখেন কী করবেন ? নিশ্চই প্রাণবাঁচাতে পালিয়ে যাবেন । তবে এখানের চিত্রটা একটু আলাদা। যদি কেউ মনে করে থাকেন AI বানানো ভিডিও তবে আপনি ভুল করছেন। আচমকাই দেখা গেল একজন মহিলা একটি ১০ ফুটের সাপ গলায় জড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি বিহারের পশ্চিম চম্পারণের বাল্মিকীনগরের ঘটনা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানাযায় , মুন্নি লাল নামের এক স্থানীয় বাসিন্দার বাড়িতে ঢুকে পড়ে ১০ ফুট লম্বা একটি ভয়ঙ্কর শঙ্খচূড় সাপ। সাপটিকে দেখা মাত্রই পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। পরিবারের লোকেদের চিৎকার শুনে প্রতিবেশীরাও বাইরে বেড়িয়ে আসেন । এরপরই বিষয়টি শুনে প্রতিবেশিরা সতর্ক হয়ে যান । শঙ্খচূড়কে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মুন্নিলালের বাড়ির বাইরে প্রচুর মানুষের ভিড় জমে যায়।খবর পৌঁছে যায় এলাকার ‘স্নেক লেডি’ নামে পরিচিত জানকী দেবীর কাছে।

জানকী দেবী প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে ১০ ফুট লম্বা শঙ্খচূড়টিকে উদ্ধার করেন।এরপরই দেখাযায় ভয়ঙ্কর সাপটিকে জঙ্গলে ছাড়তে যাওয়ার সময় জানকী দেবী গলার চারদিকে মাফলারের মতো সাপটিকে জড়িয়ে নেন।যা দেখতে সাধারণ মানুষ রিরিমতো ভিড় জমান রাস্তায় ।
https://www.facebook.com/watch/?v=1532932201704016
এই ঘটনার ভিডিও কেউ কেউ মোবাইলে রেকর্ড করে ফেলেন।যা ‘গাঁওয়ালা’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপলোড করা হয়। আর এরপরেই সমাজমাধ্য়মে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি NKTV বাংলা। ঘটনায় জানকী দেবীর প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন নেট-নাগরিকদের একাংশ।