পৃথা দাশগুপ্ত,কলকাতা: বাংলায় আবহাওয়া বদল হচ্ছে।
হালকা শীতের আমেজ। যদিও এই আবহাওয়া সাময়িক। আগামী মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাল্কা । এমনটাই পূর্বাভাস পাওয়া অফিসের।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। তবে সেটি শেষ পর্যন্ত সেটা শক্তিশালী হবে নাকি ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটা এখনও কিছু নিশ্চিত নয়।
কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহরের তাপমাত্রা কমেছে হাল্কা।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
পুরুলিয়ার তাপমাত্রা ২০ ডিগ্রি
আলিপুরদুয়ারে ১৮ ডিগ্রি।
আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।