নিট-ইউজি পরীক্ষায় পিছোল অসম

28

নিউজ ডেস্ক: সদ্য প্রকাশ হয়েছে বহু বিতর্কিত নিউ-ইউজি ২০২৬ পরীক্ষার ফল। এমবিবিএস, বিডিএস, এবং আয়ুষ কোর্সে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন ১১.২১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পানশুল বনসল ৭১৫ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন।
কিন্তু অসম থেকে যাঁরা এই পরীক্ষা দিয়েছিলেন তাঁদের ফল খুব একটা ভালো হয়নি। মিজোরাম ও নাগাল্যান্ড বাদে উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যের পরীক্ষার্থীদের ফল গত বছরের তুলনায় খারাপ।
অসম থেকে নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৮,৪৩৫ পড়ুয়া। ২০২৫ সালে উত্তীর্ণ হয়েছিলেন ১৯,৮০৯ পরীক্ষার্থী। এবার নিট ইউজি পরীক্ষার জন্য ফর্ম পূর্ণ করেছিলেন অসমের ৪৩,১৭৮৭ পরীক্ষার্থী, তবে পরীক্ষা দিয়েছেন ৩৬,২৮৩ পড়ুয়া।
অরুণাচল প্রদেশের ২১৭৯ পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন, গত বছর এই সংখ্যা ছিল ২৬৪৫। ৪৮৯১ জন রেজিস্ট্রেশন করেছিলেন পরীক্ষা দেন ৩৯৪০ পড়ুয়া।
২০২৫ সালে মণিপুরের ৬১১৬ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন, এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫০৭০। ৯৬৫৭ রেজিস্ট্রেশনের প্রেক্ষিতে পরীক্ষা দিয়েছিলেন ৮৩২১ পরীক্ষার্থী।
মেঘালয়ের ফল সামান্য খারাপ হয়েছে। গতবছর উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬৮১, এবার হয়েছে ১৬৫৮। পরীক্ষা দিয়েছিলেন ৩৪২৫ জন। মিজোরামের ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ অন্যরকম। গতবার উত্তীর্ণ হয়েছিলেন ১২৪৩ পরীক্ষার্থী, এবার সেটা হয়েছে ১৩৫৩। নাগাল্যান্ডের ফলাফলও ভালো। গতবার উত্তীর্ণ ১৮১৩, এবার উত্তীর্ণের সংখ্যা ১৯৪৬। ২০২৫ সালে ত্রিপুরার ২২৬৫ জন উত্তীর্ণ হয়েছিলেন এবার সেটা হয়েছে ১৮০৭।
প্রসঙ্গত, নিট-ইউজি ২০২৬ পরীক্ষা প্রথমবার হওয়ার পর প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়ে যায়। প্রবল সমালোচনার মুখে দ্বিতীয়বার পরীক্ষা অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর প্রহরায়।