নিউজ ডেস্ক: আইপিএল ২০২৬ শেষ হয়ে গেলেও ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশীকে নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। আইপিএল ফাইনালের অংশীদার না হয়েও কার্যত আইপিএলের ফাইনালের বৃহৎ অংশ জুড়ে রইলেন বৈভব। পাঁচটি ট্রফি জিতলেন তিনি।
১ কোটি ১০ লক্ষ টাকায় কিশোর এই ক্রিকেটারকে কিনেছিল রাজস্থান রয়ালস। লম্বা রেসের ঘোড়া বৈভব আগের আইপিএল-এই নিজের জাত চিনিয়েছে। একই টাকায় তাঁকে রিটেইন করেছিল রাজস্থান। এবারের আইপিএলে তাঁর কৃতিত্ব সবকিছুকে ছাপিয়ে গেছে। গোটা দুনিয়ার ক্রিকেটে এখন নয়া সেনসেশন বৈভব সূর্যবংশী।
২০২৬-এর আইপিএল থেকে কতটা প্রাপ্তি হল বৈভবের? অঙ্কটা আড়াই কোটি টাকা।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP) : ১৫ লক্ষ টাকা
অরেঞ্জ ক্যাপ (আইপিএলের সর্বোচ্চ স্কোরার) : ১০ লক্ষ টাকা
সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন : ১০ লক্ষ টাকা ( সঙ্গে টাটা সিয়েরা গাড়ি)
সুপার সিক্সেস অব দ্য সিজন : ১০ লক্ষ টাকা (৭২ ছয়)
ইমারজিং প্লেয়ার অব দ্য সিজন : ১০ লক্ষ টাকা
এছাড়াও প্রতিটি ম্যাচ পিছু ৭.৫ লক্ষ টাকা করে পেয়েছেন বৈভব। এবারের আইপিএল-এ ১৬টি ম্যাচ খেলেছেন বৈভব। এই ম্যাচগুলি থেকে ১ কোটি ২০ লক্ষ টাকা পেয়েছেন বৈভব। পাশাপাশি প্রতিটি ম্যাচে একাধিক পুরস্কার মূল্য আলাদা তো রয়েইছে।
সব মিলিয়ে আইপিএল-২৬ এর মঞ্চ থেকে বৈভব পেলেন ২.৫ কোটি টাকা।