রবিবার ভারত ও উজবেকিস্তানের মধ্যে ইউরেনিয়াম সরবরাহ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা

17

নিউজ ডেস্ক: ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাল। রবিবার তাসখন্দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উজবেক প্রেসিডেন্ট শওকত মির্জিওয়েভের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকের মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল কৌশলগত অংশীদারিত্ব, উভয় দেশ তাদের সম্পর্ককে একটি ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভারতের জ্বালানি নিরাপত্তা। উজবেকিস্তান থেকে ভারতে দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সরবরাহের জন্য একটি স্থায়ী কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয় বলে খবর।২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।বিদেশ মন্ত্রকের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই বৈঠকে ভারত ও উজবেকিস্তানের সামগ্রিক সম্পর্কের সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়েছে। ভারতের পরমাণু শক্তি প্রকল্পের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উজবেকিস্তান থেকে দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সরবরাহের জন্য একটি স্থায়ী কাঠামো বা চুক্তি গঠনের বিষয়ে দুই নেতা সম্মত হয়েছেন বলেই খবর। এই সিদ্ধান্ত আগামী দিনে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।