CHIRANG DISTRICT JAIL: উত্তর-পূর্বের সবচেয়ে অত্যাধুনিক কারাগার

324

CHIRANG DISTRICT JAIL: উত্তর-পূর্বের সবচেয়ে অত্যাধুনিক কারাগার নির্মাণ হল অসমে। লাইব্রেরি, হাসপাতাল, দক্ষতা বিকাশ কেন্দ্র, কী নেই এই কারাগারে। শনিবার আনুষ্ঠানিকভাবে এই কারাগারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা।

বিশাল ক্যাম্পাস। চোখ ধাঁধানো সারি সারি বিল্ডিং। কোথাও স্কুল, কোথাও হাসপাতাল, কোথাও লাইব্রেরি, কোথাও দক্ষতা বিকাশ কেন্দ্র আবার কোথাও মুক্ত মঞ্চ। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক ব্যবস্থা। বলতে গেলে একটি ছোট্ট শহর। হাতের নাগালেই সব জরুরি ব্যবস্থা। তবে এই ক্যাম্পাস সর্ব সাধারণের জন্য নয়। এই ক্যাম্পাস শুধুমাত্র অপরাধীদের জন্য। শনিবার এই কারাগারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা

মুখ্যমন্ত্রী জানান, মানবাধিকার কমিশনের নিয়ম মতেই নির্মাণ হয়েছে এই কারাগার। এটি একটি আদর্শ কারাগার। এই মুহূর্তে উত্তর-পূর্বের সর্বাধুনিক কারাগার এটি।

চিরাং জেলা হলেও এতদিন ছিল না কোনও কারাগার। অবশেষে উত্তর-পূর্বের সবচেয়ে সুন্দর ও অত্যাধুনিক কারাগার নির্মাণ হল চিরাঙে। ব্যয় হয়েছে ৭২ কোটি ৮০ লক্ষ টাকা। এই কারাগারে একসঙ্গে থাকতে পারবে ৫০০ কয়েদি।