নিউজ ডেস্ক: ছাত্র বিক্ষোভে সব এফআইআর প্রত্যাহার কেন্দ্রীয় সরকারের। শুধু কেন্দ্রীয় সরকার নয়, এবিষয়ে মহারাষ্ট্র, বিহার, অসম ও পশ্চিমবঙ্গের সব এফআইআর প্রত্যাহার।
২০ জুলাই ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ চলো অভিযানে পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর করেছিল দিল্লি পুলিশ। মোট ২৮৭৩ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। সেই প্রতিবাদের ঢেউ গোটা দেশে আছড়ে পড়ে। বিহারে ছাত্র বিক্ষোভের প্রেক্ষিতে এফআইআর হয়েছিল ১১৬, অসমে ৫ এবং পশ্চিমবঙ্গে ৮, মহারাষ্ট্রেও বেশকিছু এফআইআর হয়েছিল বিক্ষোভকারী পড়ুয়াদের বিরুদ্ধে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, পড়ুয়াদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতে নতুন কোনও এফআইআর করা হবে না।
কেন্দ্রের সঙ্গে সিজেপি নেতাদের বৈঠকে তিনটি বিষয়ের কথা বলা হয়েছিল। শিক্ষামন্ত্রীর পদত্যাগ যা হয়ে গেছে। পড়ুয়াদের বিরুদ্ধে সব এফআইআর প্রত্যাহার এবং প্রশ্নফাঁসের জেরে যেসব পড়ুয়া আত্মহত্যা করেছে তাদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ।
শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে তুষার মেহতা বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। সব এফআইআর প্রত্যাহার করা হচ্ছে। ক্ষতিপূরণ দিতে সরকার সম্মত, কিন্তু এবিষয়ে কিছু নিয়ম তৈরি করতে হবে। কেননা অনেক পরীক্ষা হয়েছে, প্রশ্নফাঁসের জেরে বিভিন্ন পরীক্ষার পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুধু একটি পরীক্ষার প্রশ্নফাঁসে আত্মঘাতীদের ক্ষতিপূরণ দিলে গোলমাল হবে। এজন্য নিয়ম তৈরি করতে অন্তত তিন মাস সময়ের প্রয়োজন।
কেন্দ্রের বক্তব্যের সঙ্গে সহমত হয়ে শীর্ষ আদালতে দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস বলেন, কেন্দ্রের বক্তব্য গ্রহণযোগ্য। ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে যে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেটা প্রত্যাহার করা হচ্ছে