সাতদিনব্যাপী চলবে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ

17

পৃথা দাশগুপ্ত,কলকাতা:আজ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ।‌হগ মার্কেটের সামনে থেকে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ক্রেতা সুরক্ষা দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজকে বলেন

হঠাৎ করে চিনি ও আনাজের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। জানি রিটেলে কিছু দাম বেড়েছে। কিন্তু চালের দাম তো বাড়ার কথা নয় কারণ ওটা তো রাজ্যে উৎপাদিত হয়। বিভিন্ন খাবারের দোকানে রং মেশানো হচ্ছে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে । সবজি মাছ তাজা দেখানোর জন্য যে রং ব্যবহার হচ্ছে সেটা করা যায় না, ওটা বিষ।

নিষিদ্ধ রং দেওয়া হচ্ছে মিষ্টিতে।‌ এটা হচ্ছে একাংশের তরফে মুনাফার জন্য। পুলিশ আধিকারিক যুক্ত কিছু যুক্ত ,সবাই নয়। কোথাও কনজ্যুমার অফিসার ফুড ইন্সপেক্টর যুক্ত থাকতে পারেন এর সঙ্গে।

তাই এক সপ্তাহ ব্যাপী ক্রেতা সুরক্ষা সপ্তাহ শুরু হল আজ থেকে। ২০১৯ সালের আগে থেকে কার্যকর হওয়া আইন প্রচার ও প্রসারের জন্য এই সপ্তাহ।

কয়েকদিন আগে সচিবালয়ে মিটিং করে ডেকেছিলাম রাজ্যের ফুড ডিপার্টমেন্ট , ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। সেখানে সাধারণ মানুষের নিত্য দিনের সমস্যার কথা আলোচনা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে সরকার।

বিধাননগর পুলিশ কমিশনারেট দশদিন আগে নিউটাউন এর একটি ঘরে রেট করেছে। জানা গেছে, খাবার ডেলিভারি অ্যাপ এ ১২০ জনকে পাওয়া গেছে যারা ফলস বুকিং নিচ্ছে টাকা নিচ্ছে কিন্তু মাল দিচ্ছে না । তাই এটা উচিত যে ক্রেতা বিক্রেতাকে সুরক্ষিত ও সচেতন করা।

রাজ্য জুড়ে ফ্ল্যাট কেনা বেচার যে প্রতারণা সেটা যে কত বড় মাপের সেটা সল্টলেক বিজেপি দফতরে জনতার দরবারে প্রমাণ মেলে। প্রতিদিন বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাট বুকিং এর ক্ষেত্রে কত ভাবে প্রতারিত করছে এর কোনো ব্যবস্থা ছিল না।

কারণ এর আগে রাজ্যে যেভাবে সর্বস্তরের দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ ও সিলমোহর দেওয়া হয়েছিল তাতে ক্রেতা ও বিক্রেতা দুজনেই প্রতারিত হচ্ছিলেন।

দাঁড়িপাল্লা উঠে গেছে প্রায়। আধুনিক মানের মাপমান যন্ত্র নিয়ে গেলে দেখা যাবে রোজ আনাজ মাছ কিনতে গিয়ে প্রতারিত হচ্ছে বহু মানুষ। বড় মাপের দোকানের ক্ষেত্রে রশিদ দেওয়ায় প্রতারিত হয়।

আজ থেকে ক্রেতা সুরক্ষা দফতরের তরফে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ শুরু হচ্ছে। অবহেলিত দফতরের মধ্যে অন্যতম এই দফতর। কোনও সরকার ক্রেতা সুরক্ষা নিয়েছেন বা মুখ্যমন্ত্রী এই ধরনের কর্মসূচিতে এসেছেন এটা আমি আগে বুদ্ধদেব ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি । এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের প্রতিদিনের সম্পর্ক আছে।

ফলে আজ থেকে এই সাত দিনের যে কর্মসূচি তাতে সাধারণ মানুষ ভবিষ্যতে উপকৃত হবেন এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।