দত্তপুকুর থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

19

পৃথা দাশগুপ্ত, কলকাতা: দত্তপুকুর এলাকার যশোর রোড থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার। ঘটনাস্থলে এসটিএফ, এনআইএ ও বম্ব স্কোয়াড যায়। ঘটনাস্থল ঘিরে ফেলে এনএসজি।

এনআইএ সূত্রে খবর, গাড়ি থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক খুব বেশী ক্ষমতা নেই।‌ গাড়িটি কলকাতার দিকে আসছিল। গাড়ি থেকে উদ্ধার হয়েছে রাসায়নিক ও বিস্ফোরক। সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের কাছেই ভারত-বাংলাদেশ সীমান্ত। গাড়ির মালিকের নাম রাকিবুল ইসলাম। তাঁর ৪টি বাইক ও গাড়ির শোরুম রয়েছে। তাঁর দুটি বাড়িও আছে। একটি বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে থাকেন তিনি। আর একটি বাড়ি ভাড়া দেওয়া।

রাকিবুলকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি যান তদন্তকারীরা। তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। রাকিবুলের দুটি মোবাইল ও একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে তদন্তকারীরা।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ তাঁকে আদালতে পেশ করা হবে।