ভারতীয় প্রতিভায় ভরসা জনের, নর্থ-ইস্ট মালিকের মুখে অসমের ফুটবলারের জয়গান!

23


নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলের মেগা তারকাদের জৌলুসে না মজে, খাঁটি দেশীয় প্রতিভাতেই আস্থা রাখছেন বলিউড অভিনেতা তথা ‘নর্থইস্ট ইউনাইটেড এফসি’ (NEUFC)-র মালিক জন আব্রাহাম। সম্প্রতি এক মিডিয়া সাক্ষাৎকারে নিজের প্রিয় ফুটবলারদের তালিকা প্রকাশ করতে গিয়ে কোনো বিদেশি তারকার নাম নেননি তিনি। উলটে ভারতীয় ফুটবলের উদীয়মান তিন নক্ষত্র— পার্থিব গগৈ, রিডিম ত্লাং এবং গুরমিত সিং চাহাল-কে নিজের পছন্দের শীর্ষে রেখেছেন জন।বিদেশের মাটিতে চোখ না রেখে দেশের মাটির প্রতিভাকেই এগিয়ে দেওয়ার বার্তা দিয়ে জন আব্রাহাম আবেগঘন কণ্ঠে বলেন, “আমি একজন ভারতীয় এবং আমি আমার দেশের খেলোয়াড়দেরই সবচেয়ে বেশি ভালোবাসি।”অসমের গর্ব পার্থিব গগৈজনের এই পছন্দের তালিকায় সবচেয়ে বড় চমক অসমের শিবসাগর থেকে উঠে আসা তরুণ উইঙ্গার পার্থিব গগৈ-এর নাম। জনের মুখে পার্থিবের প্রশংসা স্বভাবতই অসমের ফুটবলপ্রেমীদের বুক গর্বে ভরিয়ে দিয়েছে। নর্থইস্ট ইউনাইটেডের জার্সিতে ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন এই তরুণ তুর্কি। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) বিগত তিনটি সিজনে ৫৭টি ম্যাচ খেলে পার্থিবের ঝুলিতে এসেছে ১০টি দুর্দান্ত গোল এবং ৮টি অ্যাসিস্ট।দূরপাল্লার শটে বাজিমাতমাঠের যেকোনো প্রান্ত থেকে, বিশেষ করে দূর থেকে জোরালো শটে গোল করার এক সহজাত দক্ষতা রয়েছে পার্থিবের। সম্প্রতি ২০২৬ সালের মে মাসে ইন্টার কাশির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পায় নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচের শেষ মুহূর্তে পার্থিবের করা জাদুকরী গোলটিই দলকে এনে দিয়েছিল অবিশ্বাস্য এক জয়।জন আব্রাহামের এই মন্তব্য কেবল এই তরুণ ফুটবলারদের মনোবলই বাড়াবে না, বরং উত্তর-পূর্বাঞ্চল তথা সমগ্র ভারতের সুপ্ত ফুটবল প্রতিভাদের জাতীয় মঞ্চে আরও বড় আলোয় নিয়ে আসবে বলে মনে করছে ফুটবল মহল