নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে তৃণমূলে বিধায়কদের মধ্যেই বড় ভাঙন। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ৫৮ বিধায়ক তাঁকে সমর্থন করেছেন বলেই সূত্রের খবর। বিধানসভার মুখ্য সচেতক মনোনীত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। উপ বিরোধী দলনেতা এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, কসবার বিধায়ক জাভেদ খানের নাম প্রস্তাব করা হয়েছে। উপ বিরোধী দলনেতা হিসেবে শিউলি সাহাকেও রাখা হয়েছে। বুধবার বিধানসভায় সশরীরে উপস্থিত ছিলেন ৫৮ জন তৃণমূল বিধায়ক। স্পিকারের কাছে দেওয়া চিঠিতে তাঁদেরই সই রয়েছে বলে সূত্রের খবর। পরে আরও ৬ জন বিধায়ক সই করবেন বলে স্পিকারকে জানানো হয়েছে।

এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৮০ আসন। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে চিঠি দেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রকে করা হয় উপ বিরোধী দলনেতা। চিফ হুইপ করা হয় ফিরহাদ হাকমিকে। অভিষেকের সই করা এই প্রস্তাবে আপত্তি তোলে তৃণমূল বিধায়কদের একাটা বড় অংশ। বুধবার দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ সহ সই দেওয়া প্রস্তাব স্পিকারের কাছে জমা দেন তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী।
বুধবার