নিউজ ডেস্ক: পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে বদলে যাচ্ছে জলবায়ু। মাঝে মধ্যে প্রবল বৃষ্টি হলেও সার্বিকভাবে কমেছে বৃষ্টিপাতের হার।
১৯০১ সালের পর জুলাই মাসে পঞ্চম সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে জুলাই মাসে বৃষ্টিপাতের পরিমাণ ২৯৯.৮ মিমি আর স্বাভাবিক বৃ্ষ্টিপাত হল ৪২৪.১ মিমি, অর্থাৎ এবছর জুলাই মাসে ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।
একই সময়ে এই অঞ্চলে গড় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩১.৯৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ১.০৩ ডিগ্রি বেশি। ১৯০১ সালের পর এটাই পঞ্চম সর্বোচ্চ তাপমাত্রা জুলাই মাসে। এর আগে, ২০২২ সালে ছিল ৩২.৭৮ ডিগ্রি সেলসিয়াস, ২০২৪ সালে ৩২.৪৫ ডিগ্রি সেলসিয়াস, ২০২৩ সালে ৩২.২৯ ডিগ্রি সেলসিয়াস এবং ২০২৫ সালে ৩২.২৮ ডিগ্রি সেলসিয়াস। এই তথ্য থেকে স্পষ্ট যে ক্রমশ গরম হয়ে উঠছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের জলবায়ু। ২০২২ থেকে ক্রমাগত চার বছর গড় সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে বেশি হয়েছে এই অঞ্চলের তাপমাত্রা।
উলটোদিকে, জুলাই মাসে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক গড়ের চেয়ে ০.৬৫ ডিগ্রি বেশি। এবং ১৯০১ সালের পর এটাই জুলাই মাসে গড় সর্বনিম্ন তাপমাত্রায় চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রার নিরিখ। এর আগে ২০২৪ সালে ২৫,৫৭ ডিগ্রি সেলসিয়াস, ২০২৩ সালে ২৫,২১ ডিগ্রি সেলসিয়াস এবং ২০২২ সালে ২৫.০৬ ডিগ্রি সেলসিয়াস ছিল জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রার গড়। বোঝা যাচ্ছে, গত পাঁচ বছরে জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রার গড় বৃদ্ধি হয়েছে।
লক্ষণীয় যে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে উজান অসমে ভয়াবহ বন্যা হয়েছে। যদিও সার্বিকভাবে জুলাই মাসে অসমে স্বাভাবিক গড়ে তুলনায় ২৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। আবার অরুণাচল প্রদেশে স্বাভাবিক গড়ের চেয়ে ৫৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ঘাটতির পরিমাণ মেঘালয়ে ৬৪ শতাংশ, মণিপুরে ২৯ শতাংশ, মিজোরামে ১৮ শতাংশ। যদিও নাগাল্যান্ডে স্বাভাবিক গড়ের চেয়ে ২৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।
শিবসাগরে ১৬-২২ জুলাই স্বাভাবিকের চেয়ে ৪৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। যদিও জুন ও আগস্ট মাসে অন্যান্য সপ্তাহে স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে কম বৃষ্টি হয়েছে শিবসাগরে।
যোরহাটে ১৬-২২ জুলাই স্বাভাবিকের চেয়ে ৪৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। আবার ৩০ জুলাই-৫ আগস্ট যোরহাটে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের চেয়ে ৭৩ শতাংশ বেশি।
গোলাঘাটে ১৬-২২ জুলাই স্বাভাবিকের চেয়ে ১৪৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। আবার ৩০ জুলাই-৫ আগস্ট যোরহাটে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের চেয়ে ১৭১ শতাংশ বেশি। যদিও জুন থেকে আগস্ট পর্যন্ত অন্যান্য সপ্তাহে গড়ের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে যোরহাটে।
জুন মাসে শিবসাগর ও যোরহাটে গড়ের চেয়ে ২৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে আর চরাইদেও জেলায় ৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে। আবার চরাইদেও জেলায় এই বর্ষায় স্বাভাবিকের চেয়ে ৩৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
Prev Post
Next Post