নিউজ ডেস্ক: অসমের বকোয় সহকর্মীর গুলিতে দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। কামরূপ জেলার বকোয় গামেরিমুরা পুলিশ থানায় এক পুলিশকর্মী একে-৪৭ হাতে নিয়ে গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গে দুই পুলিশকর্মীর মৃত্যু হয় এবং আরও দুই পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
মৃত দুই পুলিশকর্মীর নাম ফজরুল আলি এবং ইন্দ্রজিৎ বরা। এর মধ্যে ইন্দ্রজিৎ বরা গামেরিমুরা থানার ওসি ছিলেন। যে পুলিশকর্মী গুলি চালিয়েছেন তাঁর নাম চিরঞ্জীব চৌধুরী। কেন তিনি গুলি চালালেন, কী নিয়ে তাঁদের মধ্যে বিবাদ চলছিল তা পরিষ্কার নয়।
একে-৪৭ বন্দুক থেকে চিরঞ্জীব চৌধুরীকে গুলি চালাতে দেখে থানার অন্যান পুলিশকর্মীরা হতচকিত হয়ে পড়েন। তাঁকে কেউ বাধা দেওয়ার আগেই দুজনের শরীরে বেশ কয়েকটি গুলি লাগে এবং তাঁরা প্রাণ হারান। এ ছাড়া আরো দুজন গুরুতর আহত হয়েছেন।
Next Post