LIVE TV
  • Likes
  • Followers
  • Subscribers
  • Followers
  • Sunday, September 6, 2026
  • Contact Us

Publisher Publisher - A Step Towards The Truth

  • Home
  • টপ স্টোরিজ
  • রাজনীতি
  • Live TV
  • পশ্চিমবঙ্গ
  • কলকাতা
  • ভারত
  • উত্তর-পূর্ব
  • পেজ থ্রি
  • প্রযুক্তি
  • স্পোর্টস
NKTV
  • Home
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গের পর্যটনের বিজ্ঞাপনের লোগোতে প্রাধান্য পেল না বাংলা
  • টপ স্টোরিজ
  • রাজনীতি
  • পশ্চিমবঙ্গ
  • কলকাতা
  • ভারত
  • উত্তর-পূর্ব
  • প্রযুক্তি

পশ্চিমবঙ্গের পর্যটনের বিজ্ঞাপনের লোগোতে প্রাধান্য পেল না বাংলা

কলকাতাখবরটপ স্টোরিজ
By NKTV Digital Last updated Sep 5, 2026
45
Share

পৃথা দাশগুপ্ত, কলকাতা: বাংলাকে আরও জোরাল ভাবে তুলে ধরতে হবে। পালাবদলের পর থেকে এই লক্ষ্যেই এগিয়ে চলেছে নতুন সরকার। আর তাই বাংলাকে আরো এক ধাপ এগিয়ে দেওয়ার ক্ষেত্রে নতুন পর্যটন বিজ্ঞাপন। কিন্তু সেই বিজ্ঞাপনে বাংলা কোথায় ?

বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোড় বিতর্ক। কারণ, বিজ্ঞাপনে প্রাধান্য পেয়েছে আইফেল টাওয়ার, রাশিয়ার সেন্ট বাসিল’স ক্যাথেড্রাল, মিশরের পিরামিড এবং রিও ডি জেনেইরোর ক্রাইস্ট দ্য রিডিমার। আর বাংলার কী কী প্রাধান্য পেল? শুধুমাত্র হাওড়া ব্রিজ। তাও কতক্ষণের? মাত্র কয়েক সেকেন্ড।

বিজ্ঞাপনটি ভাল করে খেয়াল করলে দেখা যাবে, বিজ্ঞাপনটি শুরু হয়েছে আইকনিক হাওড়া ব্রিজের দৃশ্য দিয়ে। কিন্তু তারপর বাংলার আর কোনও পর্যটন কেন্দ্র নেই। একের পর এক বিদেশী দর্শনীয় স্থান। প্রতিটি পর্যটন স্থল বাংলার মানচিত্র তো দূর এমনকী ভারতের মানচিত্রের বাইরে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার পর্যটনের জন্য নতুন লোগো এবং নতুন ব্র্যান্ড পরিচয় প্রকাশ করেছিলেন । ট্যাগ লাইন রাখা হয়েছে, “ওয়েস্ট বেঙ্গল, ওয়ের ইন্ডিয়া ফিলস ডিফেরেন্ট”। রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার বিনিয়োগের কথা এই অনুষ্ঠানে ঘোষণাও করা হয়েছে।

সুন্দরবনের ম্যানগ্রোভ থেকে উত্তরবঙ্গের তুষারাবৃত পাহাড়, ভৌগোলিক বৈচিত্র্যে সমৃদ্ধ রাজ্যের পর্যটনকে আরও উন্নত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। কিন্তু ভিডিওতে বাংলার স্থান শুধুমাত্র এক সেকেন্ডের? বিজ্ঞাপনে বাংলার বদলে বিদেশি দর্শনীয় স্থান কেন ? ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির, দার্জিলিংয়ের টয় ট্রেন-এর মতো আরো কত কিছু আছে, বাংলার পরিচিত পর্যটনের বিজ্ঞাপনে জায়গা পাওয়ার মত।‌

আইফেল টাওয়ার, পিরামিড, মস্কো এবং রিও ডি জেনেইরোর মতো আন্তর্জাতিক পর্যটনস্থল বিজ্ঞাপনে জায়গা করে নিয়েছে ভালভাবে। আর এই নিয়ে শুরু হয়েছে জোর তরজা।

BANGLANEWSBJpKolkatalogoNKTVBANGLATourismWESTBENGAL
45
Share
NKTV Digital 4546 posts 0 comments

Prev Post

ফারাক্কা রেললাইনে ট্রায়াল রানের পর পরিষেবা স্বাভাবিক করার প্রচেষ্টা

Next Post

মেরামতির পরও নিউ ফরাক্কার আপ লাইনে চলল না ট্রেন

You might also like More from author
সেরা খবর

ভারতীয় প্রতিভায় ভরসা জনের, নর্থ-ইস্ট মালিকের মুখে অসমের ফুটবলারের জয়গান!

টপ স্টোরিজ

মেরামতির পরও নিউ ফরাক্কার আপ লাইনে চলল না ট্রেন

কলকাতা

ফারাক্কা রেললাইনে ট্রায়াল রানের পর পরিষেবা স্বাভাবিক করার প্রচেষ্টা

টপ স্টোরিজ

পাকিস্তানের ইতিহাসে প্রথম, তিন বাহিনীর প্রধান ক্ষমতা পেলেন সেনাপ্রধান আসিম মুনির

Prev Next

টপ স্টোরিজ

ভারতীয় প্রতিভায় ভরসা জনের, নর্থ-ইস্ট মালিকের…

মেরামতির পরও নিউ ফরাক্কার আপ লাইনে চলল না…

পশ্চিমবঙ্গের পর্যটনের বিজ্ঞাপনের লোগোতে…

ফারাক্কা রেললাইনে ট্রায়াল রানের পর পরিষেবা…

পাকিস্তানের ইতিহাসে প্রথম, তিন বাহিনীর…

বাংলার প্রতি জেলায় গড়া হবে ২ সিএমশ্রী…

অসমে আটক ৩০০, গ্রেফতার ৩৩

Prev Next 1 of 582
আমাদের সম্পর্কে

NKTV PLUS, a satellite TV news channel, brings you news with uncompromising clarity of factual correctness and stylish presentation.

Ganeshguri, Guwahati, Assam 781006

Email: nktv247@gmail.com

Phone: 7099055656

টপ স্টোরিজ

ভারতীয় প্রতিভায় ভরসা জনের, নর্থ-ইস্ট মালিকের মুখে অসমের ফুটবলারের…

Sep 6, 2026

মেরামতির পরও নিউ ফরাক্কার আপ লাইনে চলল না ট্রেন

Sep 6, 2026

পশ্চিমবঙ্গের পর্যটনের বিজ্ঞাপনের লোগোতে প্রাধান্য পেল না বাংলা

Sep 5, 2026

ফারাক্কা রেললাইনে ট্রায়াল রানের পর পরিষেবা স্বাভাবিক করার প্রচেষ্টা

Sep 5, 2026

জনপ্রিয় খবর

ঘোষিত আর্জেন্টিনার দল, মেসির সঙ্গী কারা?

আর্জেন্টিনার চিন্তা বাড়াচ্ছে চোটের বহর

হাওয়া নয় এবার বিশ্বকাপের বলের চার্জের খোঁজ নিতে হবে…

বিশ্বকাপ শুরুর মুখে চোটের কবলে মেসি?

Prev Next 1 of 1,137
গুরুত্বপূর্ণ লিঙ্ক
  • About Us
  • Correction Policy
  • Privacy Policy
  • Contact Us
  • Home
  • খবর
  • অসম
  • ভারত
  • আঞ্চলিক
  • পেজ থ্রি
  • গুয়াহাটি
  • স্পোর্টস
© 2026 - NKTV. All Rights Reserved.
Powered By Aviyantrik