আরও ৩০ বছর ক্ষমতায় থাকবে বিজেপি: অমিত শাহ

25

নিউজ ডেস্ক: দেশ জুড়ে যতই প্রতিবাদ হোক না কেন, বিজেপি আরও ৩০ বছর ক্ষমতায় থাকবে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। রাহুল গান্ধীকে কটাক্ষ করে অমিত শাহ বলেছেন, আগামী তিন দশক ক্ষমতার বাইরেই থাকবে কংগ্রেস।
যমুনা নদী পরিষ্কারের জন্য ৮,৯৪১ কোটি টাকার প্রকল্পের সূচনা অনুষ্ঠানে রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে মন্তব্য করেন অমিত শাহ। বর্তমানে চার দিনের সফরে ভিয়েতনামে রয়েছেন রাহুল গান্ধী।
অমিত শাহ বলেন, আমি জানি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না, কারণ আপনি বিদেশে কোথাও বসে আছেন। কেন গিয়েছেন, তার কোনও ব্যাখ্যাও দেননি, তবে ঠিক আছে, ওটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু দিল্লিতে ফিরে আসার পর আমার কথাটি মনে রাখবেন। আগামী ত্রিশ বছর আপনার ক্ষমতায় আসার সুযোগ নেই।
বিজেপি অভিযোগ, দিল্লিতে প্রতিবাদের সময় মিথ্যা চিৎকার করতে করতে ক্লান্ত হয়েই রাহুল গান্ধী ছুটিতে ভিয়েতনামে গেছেন। এর জবাবে কংগ্রেস জানিয়েছে, যে কোনও জায়গায় যাওয়ার অধিকার রাহুল গান্ধীর রয়েছে।
কংগ্রেস ও বিরোধীদের তীব্র সমালোচনা করেছে অমিত শাহ বলেন, বিরোধীরা বহু রাজ্যে কয়েক দশক ধরেই ক্ষমতার বাইরে। আপনারা ৫৪ বছর ধরে বাংলায় নির্বাচনে জেতেননি, অরুণাচল প্রদেশে ১২ বছর এবং দিল্লিতে ১৮ বছর ধরে আপনারা নির্বাচিত হননি।
অমিত শাহ বলেছেন, আমি যখন বলি যে বিজেপি ৩০ বছর ক্ষমতায় থাকবে, তখন তারা জনগণের কাছে দাবি করে যে নির্বাচনে কারচুপি হয়েছে, নাহলে অমিত শাহ কীভাবে জানলেন? রাহুল গান্ধীকে যেমন প্রতি ছয় মাসে বিদেশে যেতে হয়, আমি তেমন নই, আমি এখানেই জন্মেছি, এখানেই থাকি এবং এখানেই মারা যাব।
স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের কর্মীদের উদাহরণ দিয়ে বলেছেন, বিজেপির বুথ পর্যায়ের কর্মী থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত, লক্ষ লক্ষ বিজেপি কর্মী সাধারণ মানুষের কষ্ট বোঝেন। তারা সেই সমস্যাগুলো সমাধানের জন্য কঠোর পরিশ্রম করেন। এরপরই তাঁর বার্তা, প্রতিবাদ বা বিক্ষোভ করে কোনও লাভ হয় না। আপনারা যেখানে নির্বাচিত হয়েছেন, সেখানে কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসুন।