নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণে আহত আসাম রাইফেলসের ৫ জওয়ান

2

নিজস্ব প্রতিনিধি: নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণে আহত আসাম রাইফেলসের ৫ জওয়ান। ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডের শোকুভি-চুমুকডিমা পথে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসাম রাইফেলসের গাড়ি লক্ষ করে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। একটি গাড়িতে ৫ জন জওয়ান যাচ্ছিলেন। আচমকা বোমা বিস্ফোরণ ঘটে। রাস্তায় বিশাল গর্তের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সর্বশেষ খবরে জানা গেছে, দু-জন জওয়ান শহিদ হয়েছেন। তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে সেনা-পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে শুরু করেছে তদন্ত। নাগাল্যান্ডের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএসসিএন(আইএম) বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।