বরপেটায় ফের মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স শাখার অভিযান

13

নিজস্ব প্রতিনিধি, বরপেটা: ACS আধিকারিক নুপুর বরা মামলায় ফের অভিযানে নামল মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স শাখা। বৃহস্পতিবার বরপেটায় সুরজিৎ ডেকা নামে এক লাট মণ্ডলের বাড়িতে অভিযান চালায় তদন্তকারী সংস্থাটি। তবে সুরজিতের বাড়িতে কী কী পাওয়া গেছে, তা এখনও স্পষ্ট হয়নি।

বরপেটার প্রাক্তন সার্কেল অফিসার নুপুর বরার খুব ঘনিষ্ঠ ছিলেন সুরজিৎ। নুপুর বরার সঙ্গে মিলে বরপেটার বিভিন্ন স্থানে অবৈধভাবে জমি ক্রয়ের অভিযোগ রয়েছে সুরজিতের বিরুদ্ধে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সুরজিতের দরংকুচিতে থাকা বাড়িতে অভিযান চালায় মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স শাখা। উল্লেখ্য, কয়েকমাস আগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ACS আধিকারিক নুপুর বরা। উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণে অবৈধ সম্পত্তি।