ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রীর প্রশংসায় মোদী

23

নিউজ ডেস্ক: দুদিনের ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন শাহ। তাঁর দৃষ্টভঙ্গির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, কয়েক মাস আগে রাষ্ট্রসংঘে বালেন শাহের ভাষণ তাঁর দূরদর্শিতারই পরিচয় দেয়।
দিল্লির হায়দরাবাদ হাউসে উভয় নেতার দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদী জানান, গত কয়েক ঘণ্টার আলোচনায় তিনি দুই দেশের সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে বলেন শাহের দৃঢ় অঙ্গীকার লক্ষ্য করেছেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, কয়েক মাস আগে, বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় আমরা তাঁর দূরদর্শী দৃষ্টিভঙ্গির স্পষ্ট পরিচয় পেয়েছিলাম। আর আজ, গত কয়েক ঘণ্টার আলোচনার মাধ্যমে আমি নেপালের ভবিষ্যৎ এবং ভারত-নেপাল সম্পর্কের বিষয়ে তাঁর সুনির্দিষ্ট লক্ষ্য ও অঙ্গীকার অনুভব করতে পেরেছি।
তিনি ৩৬ বছর বয়সি, র্যা পার থেকে রাজনীতিতে আসা এই নেতার প্রতি নেপালের জনগণের ঐতিহাসিক জনমতের কথাও উল্লেখ করেন। মোদী বলেন, এই রায় দেশটির তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষারই প্রতিফলন।
প্রধানমন্ত্রী মোদী জানান, নেপালের উন্নয়ন যাত্রায় ভারত সবসময়ই একটি বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে থেকেছে। তিনি নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য ২৪ বিলিয়ন নেপালি রুপির একটি উন্নয়ন সহায়তা প্যাকেজ ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ভারত ও নেপালের সম্পর্ক শুধু প্রতিবেশী হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মীয়তা এবং অটল বিশ্বাসের বন্ধনে আবদ্ধ। আমরা একে অপরের আনন্দ ও চ্যালেঞ্জ— উভয়ই ভাগ করে নিই। আমরা একে অপরের অগ্রগতির অংশীদার এবং কঠিন সময়ে একে অপরের সহায়তার উৎস।
উভয় দেশকে আবদ্ধ করে রাখা অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেন, নেপালকে ছাড়া ভারতের পবিত্র তীর্থস্থানগুলো অসম্পূর্ণ।
তিনি বলেন, ভগবান রাম এবং দেবী সীতা আমাদের অভিন্ন সভ্যতা ও বিশ্বাসের প্রতীক। এসময় তিনি ২০১৮ সালে জনকপুরে তাঁর ভাষণ উল্লেখ করেন: নেপাল ছাড়া আমাদের তীর্থস্থানগুলো অসম্পূর্ণ; নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ।
মোদী এবং বলেন শাহ যৌথভাবে ‘সরযূ-কমলা এক্সপ্রেস’ যাত্রার সূচনা করেন। এই ট্রেনটি অযোধ্যাগামী তীর্থযাত্রীদের জন্য জনকপুর ভ্রমণ আরও সহজতর করে তুলবে।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন যে, ভারত ও নেপাল বৌদ্ধধর্ম এবং শিব-শক্তি ঐতিহ্যের সঙ্গে যুক্ত ধর্মীয় স্থানগুলোর, যার মধ্যে লুম্বিনী ও বুদ্ধগয়া অন্তর্ভুক্ত, মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে একসঙ্গে কাজ করবে। একইসঙ্গে, নেপালের সঙ্গে ভারতের বিহার ও উত্তর প্রদেশের মতো রাজ্যগুলোকে যুক্তকারী সড়ক, রেল ও সীমান্ত যোগাযোগ প্রকল্পগুলোতে নতুন গতি সঞ্চার করা হবে।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নয়াদিল্লি সফরকালে ভারত ও নেপাল আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে মহাকাশ প্রযুক্তি, নিরাপত্তা প্রশিক্ষণ, সিভিল সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি, টেকসই নগর উন্নয়ন এবং কৃষি।