স্টাফ রিপোর্টার: অবশেষে নবনিযুক্ত মন্ত্রীদের দফতর বণ্টন করলেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার দুপুরে এক্স হ্যান্ডেলে নবনিযুক্ত মন্ত্রীদের দফতর প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অর্থ ও বনবিভাগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে জয়ন্ত মল্ল বড়ুয়া। রাজ্যের কৃষিমন্ত্রী হলেন পীযূষ হাজরিকা। লক্ষ্যণীয়ভাবে এবার তথ্য ও জনসংযোগ বিভাগ নিজের হাতেই রেখে দিলেন মুখ্যমন্ত্রী। কোন মন্ত্রী কী কী বিভাগ পেলেন? দেখে নিন এক নজরে—

১) ডঃ হিমন্ত বিশ্ব শর্মা: গৃহ, রাজনৈতিক, PWD (বিল্ডিং ও ন্যাশনাল হাইওয়ে), PWD (রোডস), শক্তি, তথ্য ও জনসংযোগ, প্রিন্টিং এবং স্টেশনারি। এছাড়া যে সব বিভাগের দায়িত্ব দেওয়া হয়নি, সেই সব বিভাগ মুখ্যমন্ত্রীর হাতে থাকবে।
২) অশ্বিনী রায় সরকার: সামাজিক ন্যায় ও স্বাবলম্বীকরণ, সয়েল কনজারভেশন এবং সংখ্যালঘু উন্নয়ন বিভাগ
৩) অশোক সিঙ্ঘল: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মেডিক্যাল এডুকেশন এবং রিচার্স বিভাগ
৪) বিমল বরা: সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ, শিল্প ও বাণিজ্য উদ্যোগ বিভাগ, এক্ট ইস্ট পলিসি
৫) বিশ্বজিৎ দৈমারি: হ্যান্ডলুম, টেক্সটাইলস এবং সেরিকালচার, ক্রীড়া ও যুব কল্যাণ, স্কিল, এমপ্লয়মেন্ট এবং আদিবাসি ও উপজাতি কল্যাণ বিভাগ।
৬) জয়ন্ত মল্ল বরুয়া: অর্থ, পরিবেশ এবং বন বিভাগ, মাইনস অ্যান্ড মিনারেল বিভাগ।
৭) কৌশিক রাই: খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ, হাউসিং এবং আরবান বিভাগ, সমবায় বিভাগ।
৮) কেশব মহন্ত: রাজস্ব এবং বিপর্যয় মোকাবিলা বিভাগ, বিজ্ঞান প্রযুক্ত ও জলবায়ু পরিবর্তন বিভাগ এবং প্রশাসনিক বিভাগ
৯) কৃষ্ণেন্দু পাল: জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ, হিলস এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ।
১০) নীলিমা দেবী: পশুপালন ও মৎস্য বিভাগ
১১) পীযূষ হাজরিকা: কৃষি, জলসেচ ও সংসদীয় পরিক্রমা বিভাগ
১২) ডঃ রণোজ পেগু: স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন ও উপজাতি পরিক্রমা বিভাগ
১৩) সুশান্ত বরগোহাঁই: জলসম্পদ বিভাগ ও বিচার ব্যবস্থা
১৪) অজন্তা নেওগ: মহিলা ও শিশু কল্যাণ বিভাগ এবং পর্যটন
১৫) অতুল বরা: পঞ্চায়েত-গ্রামোন্নয়ন, আবগারি, অসম চুক্তি রূপায়ন এবং সীমান্ত উন্নয়ন বিভাগ
১৬) রামেশ্বর তেলি: শ্রমিক কল্যাণ, চা জনগোষ্ঠী কল্যাণ বিভাগ
১৭) চরন বড়ো: পরিবহন এবং বড়োল্যান্ড উন্নয়ন বিভাগ