স্টাফ রিপোর্টার: গুয়াহাটিতে আক্রান্ত সংবাদকর্মী ও পুলিশকর্মী। শহরের আর্য-নগরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত। মাদকের কারবারের বিরুদ্ধে আর্য-নগরে অভিযান চালিয়েছিল পুলিশ ও বীর লাচিত সেনা। তখনই তাদের ওপর চড়াও হয় একাংশ মানুষ। শোনা যায় জয় শ্রীরাম স্লোগান। অভিযোগ, বিধায়ক বিজয় গুপ্তার ঘনিষ্ঠ এক ব্যক্তির নেতৃত্বে এই হামলার ঘটনা। আক্রান্ত হয়েছেন ভরলুমুখ থানার ওসি সহ বেশ কয়েকজন। ঘটনার নিন্দা জানিয়েছেন আসু সভাপতি উৎপল শর্মা।