স্বাধীনতার সময় পেট্রোলের দাম কত ছিল?

116

নিউজ ডেস্ক: এখন কলকাতায় পেট্রোলের দর ১১৩ ছুঁয়েছে। দিল্লিতে সেই দাম ১০২টাকা ছাড়িয়েছে। ডিজেল ১০০-র দোর গোড়ায়। ৫০০ টাকার তেল ভরলে কিছু কিলোমিটার যাওয়ার পরই ট্যাঙ্কের কাঁটা নীচে চলে আসে। কিন্তু আপনি কল্পনা করেছেন এমন একটা সময় ছিল যখন ১০২ টাকায় ২ ড্রাম পেট্রোল কেনা যেত। ১৯৪৭ সালে ভারতে পেট্রোলের দাম ছিল কেবলমাত্র ২৫-২৭ পয়সা ( লিটারে মাপা হত না)।

ভারতে প্রথমে পেট্রোল পাম্প গুলো কেমন ছিল?
১৯২৮ সালে মুম্বইয়ে প্রথম পেট্রোল পাম্প হয়েছিল। তখন পেট্রোলের দাম ছিল ৬ পয়সা প্রতি লিটার। তাজ্জব বিষয় হল সেই সময় পেট্রোল পাম্পগুলি এখনকার মতো দেখতে ছিল না। কোনও ডিজিটাল স্ক্রিন ছিল না। দেখা যেত না অটোমেটিক তেল ভরার যন্ত্রও। ছিল না অনলাইন পেমেন্টের ব্যবস্থাও। পেট্রোল বের করার জন্য কর্মচারিরা পাম্পটি হাতে চালাতেন এবং মেশিনের ওপর থাকা ঘড়ির কাঁটার মতো একটি গোলাকার কাঁটা দেখিয়ে দিতো কতটা পরিমাণ তেল ভরা হয়েছে।

আগে লিটার মাপে খনিজ তেল বিক্রি হত না:
আমরা এখন লিটার মাপে খলিজ তেল বিক্রি করতে দেখি। কিন্তু ১৯৪৭ সালে ভারতে তেল বিক্রি হত গ্যালন মাপে। ১ গ্যালন=৪.৫ লিটার। ১৯৬০ সাল পর্যন্ত এই পদ্ধতিতেও খনিজ তেল বিক্রি হত। পরে ভারত সরকার মেট্রিক পদ্ধতি চালু করে। এরপর লিটার মাপে পেট্রোল বিক্রি শুরু হয়।

পেট্রোল কিনতে প্রয়োজন হত সরকারি কুপন:
দ্বিতীয় বিশ্ব যুদ্ধ আর স্বাধীনতার শুরুর বর্ষে ভারতে তেলের জোগান পর্যাপ্ত ছিল না। সেই সময় পেট্রোল কিনতে কুপন সিস্টেম চালু করে সরকার। সীমিত খনিজত তেলই মিলত গ্রাহকদের। ডাক্তার, অফিসার, বিচারক, বিচারপতিদের সাধারণ মানুষদের তুলনায় বেশি কুপন দেওয়া হত। কেউ কেউ গাড়ি থেকে পেট্রোল চুরির ভয়ে গ্যারেজে দরজা বন্ধ করে রাখতেন।

সেই সময় পেট্রোল নয়, কেরোসিন বিক্রি করত কোম্পানিগুলি:
এখন যে বড় তেল সংস্থার গুলির নাম শুনি আমরা, শুরুতে তাদের পথচলা ছিল অন্যরকম ভাবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়াম তৈরির আগে ভারতের তেল বাজারে বিদেশি কোম্পানি বার্মা শেল স্ট্যানভ্যাক এবং ক্যালটেক্স-এর দখলে ছিল। সেই সময় সব থেকে বেশি বিক্রি হত কেরোসিন তেল। কারণ গ্রামে ও শহরে লণ্ঠন জ্বালাতে এই তেলেরই ব্যবহার হত। বলা হয়, কিছু সংস্থা কেরোসিন তেলের সঙ্গে বিনামূল্যে লণ্ঠনও দিতেন। যাতে বিক্রি বাড়ে।

স্বাধীনতার পর ৭৮ সাল পর্যন্ত যেভাবে বাড়ল তেলের দাম:
সাল পেট্রোলের দাম (প্রায়)
১৯৪৭ ২৭ পয়সা
১৯৭০ ৯০ পয়সা
১৯৯০ ৯.৮৪ টাকা
২০০৪ ৩৩.৭১ টাকা
২০০৮ ৫১ টাকা
২০১৪ ৭২.৪৩ টাকা
২০২৬
১০০ টাকার বেশি


তেল সংস্থার জন্য বড় সিদ্ধান্ত:

স্বাধীনতার পর ১৯৭০ পর্যন্ত ভারতের তেলের বাজার বিদেশি সংস্থার হাতে ছিল। চিন যুদ্ধের পর জ্বালানি সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখে একটি বড় পদক্ষেপ নিয়েছিল তৎকালীন সরকার। ১৯৭৪ সালে ভারত সরকার আমেরিকার সংস্থা ESSO-র ভারতীয় শাখাটিকে অধিগ্রহণ করে। পরে এই সংস্থাই হয়ে যায় হিন্দুস্তান পেট্রোলিয়াম। ১৯৭৬ সালে ব্রিটিশ কোম্পানি বারমা শেল-কে সরকার হাতে নেয়। এরপরই জন্ম হয় ভারত পেট্রোলিয়ামের। ১৯৭৬-৭৭ সালে আমেরিকান কোম্পানি ক্যালটেক্স-কে এইচপিসিএল-এর সঙ্গে জুড়ে দেওয়া হয়। এর মাধ্যমে ভারতে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিগুলোর এক শক্তিশালী যুগের সূচনা হয় এবং বিদেশি কোম্পানিগুলোর আধিপত্য ক্রমান্বয়ে হ্রাস পায়।

প্রথম কবে পেট্রোলের দাম ১০০টাকা পার করে?
২০১৪ সালে পেট্রোলের দাম ছিল ৭০ টাকা প্রতি লিটার। তখন এই দাম বৃদ্ধি নিয়ে শোরগোল পড়ে যায়। এরপর থেকেই ক্রম পর্যায়ে বেড়েই চলেছে খনিজ তেলের দাম। ২০২৪ সালে দেশে পেট্রোলের দাম ১০০ ছাড়ায়।

কেন বাড়ছে পেট্রোলের দাম?
আন্তরাষ্ট্রীয় বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি
ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়া
যুদ্ধ ও বৈশ্বিক সঙ্কট
পরিবহণ ও রিফাইনিং খরচ

একসময় যে পেট্রোল-ডিজেল বিলাসিতা ছিল। এখন তা জরুরি ও প্রয়োজনীয় হয়ে গেছে।