হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যুতে চাঞ্চল্য

8

নিজস্ব প্রতিনিধি, হাইলাকান্দি: হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিধায়ক জুবের আনম।
এ ব্যাপারে জানা গেছে, গাছ কাটতে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, বড় হাইলাকান্দি দ্বিতীয় খণ্ড গ্রামে। গাছ কাটার সময় বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে আসেন বিলাল উদ্দিন নামে এক বৃদ্ধ। সঙ্গে সঙ্গে তাঁকে সন্তোষ কুমার রায় অসামরিক হাসপাতালে নিয়ে আসা হলেও বাচানো যায়নি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আলগাপুর-কাটলিছড়ার বিধায়ক জুবের আনম। আক্রান্ত পরিবারকে সহায়তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বিধায়ক।
নিহত পরিবারকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায়ক। ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন বিধায়ক জুবের আনম।