হাইলাকান্দির পর এবার শ্রীভূমি কংগ্রেসে কোন্দল, কুশপুতুল দাহ

2

মিস্টু দত্ত, শ্রীভূমি: হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার শ্রীভূমি কংগ্রেসে সঙ্ঘাত। বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর মন্তব্যে দলের ভেতরে তীব্র প্রতিক্রিয়া। রাজপথে পুড়ল বিধায়কের কুশপুতুল।


দলীয় পর্যালোচনা বৈঠকে দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী দাবি করেন, বিধানসভা নির্বাচনে তাঁকে পরাজিত করতে বেশ কয়েকজন কংগ্রেসি নেতা দলবিরোধী কাজ করেছিলেন। বিধায়ক সেই কংগ্রেস নেতাদের নামও উল্লেখ করেন বৈঠকে। এরা হলেন কংগ্রেস নেতা এ এস তাপাদার ও জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ। বিধায়ক চৌধুরী এই নেতাদের প্রশ্রয় না দেওয়ার জন্য দলীয় নেতাদের প্রতি আর্জি জানান। বিধায়কের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কালীগঞ্জে বিধায়কে কুশপুতুল দাহ করেন আরেক দল কংগ্রেসি। সবমিলিয়ে এই মুহূর্তে বরাকে কংগ্রেস একাধিক লবিতে বিভক্ত। যত সময় গড়াচ্ছে ততই সামনে আসছে কংগ্রেসের আভ্যন্তরিণ লড়াইয়ের ভয়ঙ্কর রূপ।