৫ জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের

16

গুয়াহাটি: অনেকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে সব জল্পনার ইতি টানলেন মুখ্যমন্ত্রী। আগামী ৫ জুন সম্প্রসারণ হতে চলেছে অসম মন্ত্রিসভার। রবিবার সমাজ মাধ্যমে একথা জানান মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা।

শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় দুই নেতার। আলোচনা হয় মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়েও। সূত্রের খবর, শনিবার রাতে কেন্দ্রীয় নেতৃত্ব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার সম্প্রসারণে। রবিবার মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছেন, চূড়ান্ত হয়ে গেছে মন্ত্রিসভার তালিকা। আগামী ৫ জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ। সূত্রে প্রকাশ, নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হবে গুয়াহাটিতেই। উল্লেখ্য, বর্তমানে মুখ্যমন্ত্রী সহ ৫ জনের মন্ত্রিসভা চলছে রাজ্যে। আগামী ৫ জুন আরও ১০ জনকে অন্তর্ভুক্ত করা হতে পারে মন্ত্রিসভায়। তবে বরাক উপত্যকা থেকে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাইয়ের মন্ত্রিত্ব লাভ প্রায় নিশ্চিত।