ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ,১১-র পর গ্রেফতার আরো ৩

21

পৃথা দাশগুপ্ত,কলকাতা: কলকাতায় নিট আন্দোলনের মিছিলে হিংসা ছড়ানো ও সাংবাদিকদের হেনস্থার অভিযোগ।‌ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই শুরু তৎপরতা। হিংসা ছড়ানো ও সাংবাদিক নিগ্রহর ঘটনায় গ্রেফতার ১৪। ধৃত শাহবাজ খান, কড়েয়া এলাকার বাসিন্দা। শেখ মহম্মদ সলমান হোসেন রাজাবাগান ও মহম্মদ জহিরউদ্দিন মাল ভাঙড়ের বাসিন্দা। অন্য অভিযুক্তদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে প্রায় ৭০ জনকে চিহ্নিত করার পর আপাতত ১৪ জন গ্রেপ্তার। ‌

তদন্তে নেমে পুলিশ শনিবার রাত পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, ধৃতরা কেউই ছাত্র নয়। ঘটনার পরই অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। ‌তার আগেই পুলিশের জালে অভিযুক্তরা। ধৃত মহম্মদ আজাদ ও মহম্মদ আফরোজ ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও অন্ডালের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর থেকে পাকড়াও করা হয়। হামলার ঘটনার পরই ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ।

শুক্রবার কলকাতার ডোরিনা ক্রসিং-এ নিট আন্দোলনের ছাত্র মিছিল থেকে তুমুল উত্তেজনা। পুলিশকে দেখে জলের বোতল, ইট, জুতো ছোঁড়া হয়।‌ সাংবাদিকদের হেনস্থা করার অভিযোগ ওঠে। রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে আহত সাংবাদিকদের দেখতে গিয়েছিলেন। কাউকে ছাড়া হবে না, বার্তা দিয়েছিলেন তিনি।‌শনিবার বিধানসভা থেকেই জানান প্রত্যেকের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা রুজু করা হয়েছে। এরপর হেয়ার স্ট্রিট থানায় ছ’টি এবং এন্টালিতে একটি, অর্থাৎ মোট সাতটি মামলা দায়ের করা হয়।