অসমের পরিকাঠামো উন্নয়নে ১৭ হাজার কোটি

20

নিউজ ডেস্ক: অসমের পরিকাঠামো উন্নয়নে ১৭,২৩৫ কোটি টাকা বরাদ করেছে রাজ্য সরকার। এর মধ্যে রয়েছে চার-লেন সড়ক, এলিভেটেড করিডোর এবং ব্রহ্মপুত্রের ওপর নতুন সেতু।
অসমের মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে পোস্ট করে ঘোষণা করেছেন যে এতাবৎকালে অসমে সবচেয়ে বড় পরিকাঠামো উন্নয়ন হচ্ছে। এরপর লিখেছেন, গোটা অসমের বিভিন্ন প্রান্তের সঙ্গে মসৃণ যোগাযোগ গড়ে উঠবে।
প্রস্তাবিত পরিকাঠামোর মধ্যে রয়েছে বাইহাটা চারিআলি-মিশন চারিআলিতে চার লেন রাস্তা, গুয়াহাটি বিমানবন্দর থেকে জালুকবাড়ি পর্যন্ত এলিভেটেড করিডোর এবং ব্রহ্মপুত্রের ওপর একটি নতুন সেতু, যা মরিগাও ও দরংকে সংযোজিত করবে।
অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ১৭,২৩৫ কোটি খরচ হবে পরিকাঠামো উন্নয়নে। অসমের ইতিহাসে এত ব্যাপক পরিকাঠামো উন্নয়নের আর কোনও নজির নেই। গোটা অসমকে একসূত্রে বাঁধা হবে।
পরিকাঠামো উন্নয়নের লক্ষ্য অসমের আঞ্চলিক যোগাযোগ, ভ্রমণ সময় হ্রাস এবং রাজ্যের গুরুত্বপূর্ণ এলাকায় উন্নত মানের পরিবহণ ব্যবস্থা। মরিগাও-দরং সংযোগকারী সেতু উত্তর ও পশ্চিম অসমের সংযোগ বৃদ্ধি করবে।
অসমে দুধ উৎপাদন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা জানিয়েছেন, লিটার প্রতি ৫ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। এর ফলে দুধ উৎপাদন বেড়েছে ৫৪.৬৫ শতাংশ। সমবায়ে সদস্য বেড়েছে ৩৬.৭৭ শতাংশ। প্রসঙ্গত, দুধ উৎপাদনকারীদের সাহায্য করতে প্রতি লিটারে ৫ টাকা ভর্তুকি দিচ্ছে অসম সরকার।