মালদহে তৃণমূল নেতা গ্রেফতার

34


মালদহ,নারায়ণ সরকার : মালদহে তৃণমূল নেতা গ্রেফতার। অভিযুক্ত তৃণমূল নেতা মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শামসুল হক। অভিযোগ, ২ এপ্রিল এসআইআর এর প্রতিবাদে নারায়নপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। অভিযোগ সেই সময় চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। সেই ঘটনায় প্রায় কুড়িজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত শামসুল হককে পুলিশ গ্রেফতার করে।যদিও এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা এই আভিযোগ অস্বীকার
করেন।