পৃথা দাশগুপ্ত কলকাতা: নন্দীগ্রাম উপ-নির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়লো না কলকাতা হাইকোর্ট। কংগ্রেস নেতা মিলন প্রধান আত্মসমর্পণ না করে কেন জামিনের আবেদন করলেন? অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে পরবর্তী ক্ষেত্রে মিলন প্রধান রেগুলার বেঞ্চে জামিনের আবেদন করতে পারবেন।
নন্দীগ্রামে উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন মিলন প্রধান। নির্বাচনের ঠিক আগে তাঁকে গ্রেফতার করা হয়। শুরু হয় তীব্র বিতর্ক । উপনির্বাচনে কংগ্রেসকে সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
মিলন প্রধান ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, দাঙ্গা ও বেআইনি জমায়েতের অভিযোগ ছিল।
গত ২০ অক্টোবর কলকাতা হাইকোর্ট মিলন প্রধানের জামিনের মেয়াদ ২৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছিল। জামিন বাড়ানোর আবেদন করে আজ হাইকোর্ট আগামী ২৭ নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। বিচারপতি তীব্র অসন্তোষ প্রকাশ করে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।