২ জুন থেকে ‘অন্নপূর্ণা’র টাকা, কবে থেকে ক্যাম্প?জানালেন মুখ্যমন্ত্রী

43

নিউজ ডেস্ক: পয়লা জুন থেকে নয় ২জুন থেকে মিলবে অন্নুপূর্ণা যোজনার টাকা। কারণ আগের লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকা যাচাইয়ের প্রক্রিয়া চলছে। তাই প্রথম তালিকায়ে যাদের অন্নপূর্ণা যোজনার আওতায় নাম উঠবে তাঁরা আগামী মঙ্গলবার থেকেই অ্যাকাউন্টে ৩ হাজার করে টাকা পাবেন। আগামী ১৫,১৬ ও ১৭ জুন বিশেষ ক্যাম্প হবে। সেখানে অন্নপূর্ণা যোজনার আবেদনে ফর্ম সংক্রান্ত কোনও বিষয় অসুবিধা হলে ক্যাম্প থেকে সহযোগিতা করা হবে।

বাংলা, ইরেজি ও হিন্দি ভাষায় ফর্ম পাওয়া যাবে অনলাইন পোর্টালে। অফলাইনেও এই ফর্ম মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে প্রায় ২ কোটি ২০ লক্ষ উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার পান। এর মধ্যে ৩০ লক্ষ ভুয়ো বলে প্রাথমিক যাচাইয়ে ধরা পড়েছে। সব নথি যাচাইয়ের পর তালিকায় উপযুক্ত উপভোক্তার সংখ্যা কমার সম্ভাবনা।

এনরোলমেন্টে সময় লাগবে তাই প্রতিদিনই আবেদনের প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁরা অন্নুপূর্ণা যোজনার আওতায় আসবেন তাঁদের নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাদ হয়ে যাবে। প্রাথমিকভাবে ১ জুন থেকে ৯০দিন নথি যাচাই প্রক্রিয়া চলবে। অনলাইন ও অফলাইনেও আবেদন করা যাবে। পুরসভা ক্ষেত্রে ওয়ার্ড এবং বরো ভিত্তিক ব্যবস্থা থাকছে। পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা ৩০ দিন বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা যোজনায় উপভোক্তাদের আবেদনে সহযোগিতা করবেন। এই ফর্মে একাধিক ক্লজ থাকছে। বিডিও অফিস থেকে বিধায়কদের এই কাজে যুক্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফর্ম ফিলাপে সহযোগিতা করবেন বিধায়করাও। পুরো বিষয়টি নিয়ে বুধবার সব জেলার বিডিওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বিষয়টি বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা আয়কর দেন তাঁরা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা।

প্রতি সপ্তাহে কত আবেদন নতুন অন্তর্ভূক্ত হল তা জানিয়ে দেবেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ৩ জুন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে টাকা ট্রান্সফারের কাজ শুরু হবে।