দখল হওয়া আদিবাসীদের জমি অতি দ্রুত ছাড়তে হবে, হুঁশিয়ারি আদিবাসী কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর

54

অঞ্জন দে,বীরভূম :আজ সকালে বীরভূমের তারাপীঠ মন্দিরে মা তারাকে পুজো দিলেন আদিবাসী কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

দখলকৃত আদিবাসীদের জমি শ্রীঘ্রই উদ্ধার করা হবে জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আদিবাসী কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি আরো জানান আমি খুব শ্রীঘ্রই সমস্ত জেলাশাসককে তাঁর দফতর থেকে চিঠি পাঠিয়ে দেব, সমস্ত BLRO দেরও বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার জন্য বলব’। তিনি জানান আমাদের সরকাররের আমলে আদিবাসীদের জমি কোন ভাবেই দখল করা চলবে না।

রামপুরহাটের বিধায়ক ধ্রব সাহা বলেন ,বিজেপি পরিচালিত রাজ্য সরকারের কড়া নির্দেশ রাজ্যে কোন বেআইনি কাজ চলতে দেবনা আমরা। রামপুরহাটে কোন আদিবাসীদের জমি দখল করে পাথর খাদান করা যাবেনা।