পৃথা দাশগুপ্ত, কলকাতা: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ইডির দফতরে হাজিরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষের। এর আগে ১৫ মে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। তারপর ২৫ মে পুর নিয়োগ দুর্নীতি মামলার তাঁকে তলব করা হয়েছিল। তবে ওই দিন তিনি হাজিরা দেননি।
ভোটের আগেও পুরনিয়োগ দুর্নীতিতে একাধিকবার রথীন ঘোষকে তলব করা হয়। তবে সেই সময়ে ভোটের কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। পরবর্তী ক্ষেত্রে শারীরিক অসুস্থতার জন্য অনেকবার হাজিরা দেননি তিনি। তবে আজ ইডি তলব করতেই নথিপত্র নিয়ে হাজিরা দেন তিনি।
লোকভবনে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণের ঠিক আগেই ইডির দফতরে এসেছেন রথীন ঘোষ।
নতুন শপথ নেওয়া মন্ত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে জনতার এই ক্ষোভ সম্বন্ধে তিনি বলেন, ‘খামতি আছে। কোথায় খামতি আছে সেটা কেউ বুঝতে পারছে না। বুঝতে পারলে অনেক কিছু হয়ে যেত।’